রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

একদিকে নদী অন্যদিকে মাটিখেকো চক্র, চাঁদপুর বিষ্ণপুরে ভাঙন আতঙ্কে কয়েক হাজার পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ মার্চ, ২০২২, ৩:১৯ পিএম
একদিকে নদী অন্যদিকে মাটিখেকো চক্র, চাঁদপুর বিষ্ণপুরে ভাঙন আতঙ্কে কয়েক হাজার পরিবার

নিজস্ব প্রতিনিধি : এক দিকে ঢেউয়ে প্রহার আর অন্যদিকে কোদাল দিয়ে মাটি কেটে নেওয়ার ভয়ঙ্কর শব্দ, এই দুইয়ের সংমিশ্রণে এক ভয়ঙ্কর আওয়াজে ঘুম নেই তাদের চোখে।

নদী এবং মাটি খোকোদের তাণ্ডব যেন এইসব মানুষদের রাতের ঘুমকে হারাম করে দিয়েছে। ফলে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে নদীপাড়ের কয়েক হাজার পরিবার।

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ধনাগোদা নদীর পাড়ে মানুষের আতঙ্ক এখন মাটিখেকো ওই সংঘবদ্ধ চক্রটি। যারা নদীর পাড় থেকে রাতের আঁধারে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। এতে করে শুষ্ক মৌসুমেও ধনাগোদা নদী স্পর্শ করছে তাদের বসত ঘরের ভিটেমাটি। যার কারনে ভাঙনের আতঙ্কে ওই এলাকার অসহায় মানুষেরা তাদের বসতঘর সরিয়ে নিচ্ছে অন্যত্র।

অথচ এত কিছুর পরেও মাটিখেকো ওই সংঘবদ্ধ চক্রটির বিরুদ্ধে কথা বলার সাহস পায় না কেউ। প্রতিকার পায়নি ইউপি মেম্বার-চেয়ারম্যানের কাছে নালিশ করেও।

Model Hospital

সরেজিনে গিয়ে দেখা যায়, একটি পরিবার তাদের চৌকাঠের বিশাল ঘরটি ভেঙে সরিয়ে নিচ্ছে। এই প্রতিবেদকের কথা হয় তাদের সাথে, তারা জানান গত ৩০ বছরের ভাঙনে এলাকার হাজার হাজার পরিবার তাদের বসতভিটা হারিয়েছে। এর উপর সম্প্রতি নদীর পাড় থেকে সংঘবদ্ধচক্র মাটি কেটে নিয়ে যাচ্ছে। তাই ভাঙানোর ভয়ে তারা নিজেরাই বসতঘর সরিয়ে নিচ্ছে।

এলাকার ষাটোর্ধ একজন মুরব্বি জানান, কারা নদীরর পাড় থেকে মাটি কেটে নেয়, তা সবাই জানে। কিন্তু এরা ক্ষমতাবান হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলে না।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এই প্রতিবেদককে জানান, এলাকার সাংবাদিক নামধারী দুই ভাই শাওন ও হিরণ এই মাটিখেকো চক্রের মূল হোতা। শুধু মাটিকাটা নানারকম অপকর্মের সাথেও তারা জড়িত। কেউ প্রতিবাদ করলেই তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করান।

এ বিষয়ে জানতে চাইলে কথিক সাংবাদিক নামধারী দুই সহোদর শাওন-হিরণ উপস্থিত সাংবাদিকদের সাথে চড়াও হয়। তারা নিজেদের একাধিক টিভি চ্যানেল, দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকাসহসহ বিভিন্ন ফেইসবুক মিডিয়ার সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব দেখান।

তারা দুই ভাই সাংবাদিক হয়ে নিজ এলাকার নদী ভাঙন ও মাটি কাটার কোন নিউজ করেছেন কি না, জানতে চাইলে, উল্টো তারা এই প্রতিবেদকের দিকে মোবাইল ক্যামেরা তাক করে ফেইসবুকে লাইভ করার হুমকি দেন। একপর্যায়ে তারা নানা কায়দায় সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।

এ বিষয়ে স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার সোহেল খান জানান রাতের আধারে মাটি কেটে নিয়ে যাওয়ার বিষয়টি আমরা অবগত। আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে গ্রাম পুলিশ রাতর টহল দিয়ে মাটিকাটা অবস্থায় বেশ কয়েকজনকে আটক করে থানায় দিয়েছে।

তিনি জানান অভিযুক্ত দুই ভাই হিরন ও শাওন মামলাবাজ প্রকৃতির। কেউ প্রতিবাদ করলেই তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আমার বিরুদ্ধেও তারা মিথ্যা মামলা দিয়েছে।

এ বিষয়ে বিষ্ণুপুর ইউনিয়নে নদী ভাঙনের শিকার এলাকাবাসী চাঁদপুর জেলা প্রশাসকের দৃষ্টি কামনা করেছেন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।