শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উঘারিয়া ইউসি উবি’র শ্রেণীকক্ষ সংকটে পাঠদান ব্যাহত; ঝুঁকিপূর্ণ ভবনে চলছে অফিস

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৪:০৪ পিএম
শাহরাস্তি উঘারিয়া ইউসি উবি’র শ্রেণীকক্ষ সংকটে পাঠদান ব্যাহত; ঝুঁকিপূর্ণ ভবনে চলছে অফিস

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির ঐতিহ্যবাহী উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ে শ্রেনীকক্ষ সংকটের অভাবে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষকদের জন্য রক্ষিত ভবনটি ঝরাঝীর্ন হওয়ায় জীবনের ঝুকিঁ নিয়ে অফিস করছেন শিক্ষকরা । বিদ্যালয়ের ঝরাঝীর্ন ছাদের পলেস্তার ধ্বসে পড়ে বিদ্যালয়ের নৈশপ্রহরী দারোয়ান মো: আতিকুজ্জামান মারাত্বকভাবে আহত হয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রহমত উল্ল্যাহ জানান, ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হলে ও ভবনের অভাবে শ্রেনীকক্ষ সংকট কাটছে না। জেএসসি ও এসএসসিতে বরাবরই ধারাবাহিক ফলাফল সন্তোষজনক। বিগত বিভিন্ন সরকারের পালাবদল হলে ও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় বিদ্যালয়টি ২০১২ সালে ৪ তলা ভীত বিশিষ্ট (বর্তমানে ৩য় তলা) নির্মান কাজ সম্পন্ন একমাএ দৃশ্যমান ভবন রয়েছে।

এছাড়া একটি টিনের চালা ঘর ও পরিত্যক্ত ভবন রয়েছে। শিক্ষার্থীরা এ ঘর ও পরিত্যক্ত ভবনে অতি ঝুকিঁপূর্নভাবে অধ্যায়ন করছেন। বিদ্যালয়ের একমাত্র তৃতীয়তলা ভবনটিতে প্রতিনিয়তই শিক্ষার্থীরা গাদা-গাদি করে ক্লাস করতে হচ্ছে। বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত ৫ শত ৫০ জন শিক্ষার্থী অধ্যায়ন করছেন। এ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে অধ্যায়ন করে আলোকিত মেধাবী ও প্রতিষ্ঠিত শিক্ষার্থীরা রাষ্ট্র ও সমাজের কল্যানে নিবেদিত হয়ে কাজ করে আলোকিত করছেন।

বিদ্যালয়ে অধ্যায়নরত বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, প্রতিনিয়তই শ্রেনীকক্ষের অভাবে তাদের চলমান পাঠদান ব্যাহত হচ্ছে। শ্রেণীকক্ষের অভাবে একটি কর্ক্ষে ২ টি ক্লাস করতে হচ্ছে। জীবনের ঝুকিঁ নিয়ে পরিত্যাক্ত ভবনে ও তাদের ক্লাস করতে হয়। এছাড়া ভবনের অভাবে ল্যাব, লাইব্রেরী , কমনরুম করা সম্বভ হচ্ছেনা।

Model Hospital

শিক্ষার্থীরা বিদ্যালয়ে একটি বহুতল ভবন অনুমোদনের জন্য , শিক্ষামন্ত্রী, সংসদ সদস্য, চাঁদপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ ও সু-দৃষ্টি কামনা করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital