শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৩:১৭ পিএম
হাজীগঞ্জ বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে বাজার মনিটরিং টিমের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুরের সহকারি পরিচালক নুর হোসেন রুবেল এই অভিযান পরিচালনা করেন।

এ সময় মা-মনি সুইটস এন্ড কনফেকশনারীকে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় ১০ হাজার টাকা ও হলুদপট্রির চন্দন অয়েল মিলে উৎপাদিত তেলের মুল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময় দোকানে পণ্যের মূল্য তালিকা না টানানোর কারনে প্রাথমিকভাবে বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং ভোজ্য তেল মজুত না করার জন্য সতর্ক করা হয়।

এ বিষয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুরের সহকারি পরিচালক নুর হোসেন রুবেল বলেন,বাজার মনিটরিং টিমের এই কার্যক্রম চলমান থাকবে।

Model Hospital

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।