বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর তরপুচন্ডীতে পাওনা টাকা চাওয়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৩:৩১ পিএম
চাঁদপুর তরপুচন্ডীতে পাওনা টাকা চাওয়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকার তরপুরচন্ডীতে পাওনা টাকা চাওয়ায় স্বামী-স্ত্রীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

গুরুতর আহত অবস্থায় স্বামী রুবেল খান ও স্ত্রী আসমা বেগমকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সোমবার সকালে তরপুচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই হামলার ঘটনাটি ঘটেছে।

এই ঘটনা আহত আসমা বেগম বাদী হয়ে হামলাকারী শামীম, জামান ও বাবু সহ তিন জনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতরা অভিযোগ করে বলেন, তরপুরচন্ডী এলাকার ভাড়াটিয়া ছবুর আলী ছেলে শামীম এর কাছ থেকে অটোরিকশা ক্রয় করে নেওয়ার জন্য ৯০ হাজার টাকা দেওয়া হয়। প্রতারক শামীম টাকা নিয়ে অটোরিকশা না দিয়ে তালবাহানা শুরু করে। তার কাছে টাকা ফেরত চাইলে তারা তিনজন মিলে বাসার ভিতরে ঢুকিয়ে চাপাতি দিয়ে কোপাতে থাকে।

Model Hospital

এছাড়া গলায় রশি লাগিয়ে খুর দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত জখম করতে থাকে। ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী দৌড়ে এসে হামলাকারীদের কাছ থেকে রক্ষা করে হাসপাতালে নিয়ে আসে। হামলাকারীরা দুজনকে আঘাত করে ক্ষান্ত না হয়ে অবশেষে মেয়ের উপর হামলা চালিয়ে তাকে লাঞ্চিত করে। এই ঘটনায় হামলাকারী প্রতারক শামীম এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital