শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হানারচরে তালিকাভুক্ত জেলে চাল পায়নি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ মার্চ, ২০২২, ১২:৫২ পিএম
হানারচরে তালিকাভুক্ত জেলে চাল পায়নি

সজীব খান : চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে তালিকা ভুক্ত জেলে চাল পায়নি। মঙ্গলবার হানারচর ইউনিয়নে চাল বিতরণ করা হয়। কিন্তু তাতে তালিকা ভুক্ত জেলা ও চাল পায়নি এমনি তথ্য নিয়ে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকার্তার কার্যালয়ে কয়েক জন এসেছে।

জানা যায়, মৃত, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বিদেশী, স্বেচ্ছায় পেশা পরিবর্তন এমন ধরনের জেলেদের তালিকা হাল নাগাদ করে মৎস্য বিভাগ। এরপর মাঠে নেমে মৎস্য অধিদপ্তর জেলেদের চুড়ান্ত তালিকা প্রকাশ করে। সে তালিকার জেলে ও হানারচরে মঙ্গলবার চাল পায়নি।

বুধাবর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমানের কার্যালয়ে আসেন হানারচরের ৯নং ওয়ার্ডের ১৬১২ কার্ডধারী আমির হোসেন ভুঁইয়া সহ কয়েকজন আসেন, সেখানে আমির হোসেন ভুঁইয়া ২০১৩২২০০৫৮০০১০৫৪ এফআইডি দিয়ে উপজেলা মৎস্য অফিসে তল্লাশি দিলে আমির হোসেন ভুঁইয়া চুড়ান্ত তালিকার হানারচরের ৯নং ওয়ার্ডের একজন জেলে তার সত্যতা মিলে।

মৎস্য জীবি সমিতির নেতা তসলিম হোসেন গত কাল চাল না পাওয়া আমির হোসেকে সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসে নিয়ে আসে। এ সময় তার সাথে জেলের এফআইডি কার্ড দিয়ে মৎস্য অফিসে চুড়ান্ত তালিকায় তার নাম চলে আসে। সেখানে চাল না পাওয়া আমির হোসেন ভুঁইয়া অভিযোগ করে বলেন আমরা জেলে, নদীর তীরবর্ত্তী হয়ে ও তালিকা নাম থাকার পর চাল পায়নি, আর নদীর পাশের না হয়ে ও অনেকে জেলে হয়ে চাল পায়। মৎস্য জীবি সমতির নেতা তসলিম হোসেন হাওলাদার ও আমির হোসেনের কথায় একই সুর মিলান।
এ বিষয়ে হানারচর ইউপি চেয়ারম্যান ছাত্তার ঢ়ারীর কাছে জানাতে চাইলে তিনি কোন প্রকার বক্তব্য দেয়নি।

Model Hospital

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতাউর রহমান বলেন, বিষয়টি খুঃখ্য দুঃখ্য জনক, কেন তালিকা ভুক্ত জেলে ও চাল পায়নি, সেটা অনুসন্ধান করা হবে।

উল্লেখ্য গতকাল হানারচরে আড়াই শতাধিক বাতিলকৃত জেলেদের ক্ষোভ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে প্রকৃত জেলেদের তালিকা সঠিক ভাবে হালনাগাদের সময় তাদেরকে বাতিল করা হয় বলে অভিযোজ রয়েছে।

জাটকা সংরক্ষেণ জন্য মার্চ এপ্রিল দুই মাস জেলেদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ দুই মাস তার ৪০ কেচি করে চাল দেওয়ার সরকার ব্যবস্থা করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital