বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আলোর পথ দেখাচ্ছে ‘তথ্য আপা’

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ মার্চ, ২০২২, ১:১৭ পিএম
আলোর পথ দেখাচ্ছে ‘তথ্য আপা’

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গ্রামীণ নারীদের বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি সহিংসতা, জঙ্গিবাদ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বনির্ভর হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সরকারের ‘তথ্য আপা’ প্রকল্প।
জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তৃণমূল পর্যায়ে নারীদের এগিয়ে নিতে আলোর পথ দেখাচ্ছেন ‘তথ্য আপা’। তথ্য কেন্দ্রে নারীদের সমস্যা চিহ্নিত করে, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পাশাপাশি বিভিন্ন বিষয়ে নারীদের দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে তথ্য আপা।

বুধবার (৯ মার্চ) উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের ৬নং ওয়ার্ডের পশ্চিম লালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান, তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দুইজন তথ্যসেবা সহকারী ও প্রশিক্ষণার্থী নারীগণ।

তথ্য কেন্দ্রে ছাড়াও তথ্য আপারা বাড়িতে বাড়িতে গিয়ে ও গ্রামের দরিদ্র নারীদের তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করে আসছেন। এ ছাড়াও তথ্য আপারা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে উঠান বৈঠক করে নারীদের বিভিন্ন বিষয়ে সচেতন করে তুলছেন। ইতিমধ্যে এই তথ্য কেন্দ্রটি অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের কাছে ভরসাস্থল হয়ে উঠছে।

উপজেলা ‘তথ্য কেন্দ্র’ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ছেংগারচর পৌরসভা ও ১৪টি ইউনিয়নে পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা।

Model Hospital

এ তথ্য আপা কেন্দ্রে একজন তথ্য আপা (তথ্য সেবা কর্মকর্তা) ও দুজন তথ্য সেবা সহকারী রয়েছেন। তথ্য আপা দ্বিতীয় প্রকল্পে এ তথ্যকেন্দ্র উঠান বৈঠকের মাধ্যমে সেবা প্রদান করা হয় ৪ হাজার ৫০৬ জনকে। ডোর টু ডোর সেবা প্রদান করা হয় ১৮ হাজার ৫৯৪ জনকে এবং ৫২টি উঠান বৈঠকের মাধ্যমে ২৪শ’ জনতে সেবা প্রদান করা হয়। সর্বমোট সেবা প্রদানের সংখ্যা ২৫ হাজার ৫শ’ জন নারীকে উপজেলা তথ্যকেন্দ্র থেকে সেবা প্রদান করা হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে তৃণমূলের নারীদের নিয়ে চলে উঠান বৈঠক। বৈঠকে অংশ নেন বিভিন্ন দপ্তরের বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। শিক্ষা, কৃষি, আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, কম্পিউটার প্রশিক্ষণ, চাকরির আবেদন, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা, ভিজিডি কার্ডসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করা হয় বৈঠকে অংশ নেওয়া নারীদের।

উপজেলার রাঢ়ীকান্দি গ্রামের আসমা আক্তার বলেন, তথ্য আপা অফিসে গিয়ে দুইবার চাকরির আবেদন করেছি। বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবাও দিচ্ছে, ধন্যবাদ জানাই তথ্য আপাকে।

ছেংগারচর পৌরসভার কেশাইরকান্দি এলাকায় চাঁন বানু বেগম বলেন, কয়দিন আগে বাড়িতে আসছিল। ডায়াবেটিস পরীক্ষা করছি টাকা-পয়সা লাগে নাই। আমার মেয়েও ভর্তি পরীক্ষার জন্য আবেদন করছে তাদের অফিস গিয়ে।

তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের তথ্য কেন্দ্রে। তৃণমূলের নারীদের সেবা প্রদান করাই এই প্রকল্পের কাজ। আমরা পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করে যাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান বলেন, গ্রামীণ সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া নারীর দৈনন্দিন সমস্যা সমাধানের কাজ করছে। এ প্রকল্পের আওতায় নারীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করা হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital