সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

পরিচ্ছন্ন হাজীগঞ্জ গড়তে বিডি ক্লিনের নতুন নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১১:২৭ পিএম
পরিচ্ছন্ন হাজীগঞ্জ গড়তে বিডি ক্লিনের নতুন নেতৃত্ব

পরিবেশ ও পরিচ্ছন্নতা বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন–হাজীগঞ্জ উপজেলা টিমের নতুন দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা। তাঁদের দায়িত্বশীল, সৎ ও বিনয়ী নেতৃত্বে হাজীগঞ্জ উপজেলাকে আরও পরিচ্ছন্ন ও সচেতন জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সাবরিনা ইসলাম অধরা উপ-সমন্বয়ক, জাহিদুল হাসান উপজেলা সমন্বয়ক, হাওলাদার সোহেল উপজেলা সহ-সমন্বয়ক, ফয়সাল আমিন আইটি অ্যান্ড মিডিয়া সমন্বয়ক এবং আবদুল্লাহ আল মাহমুদ লজিস্টিকস সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে বিডি ক্লিন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, সেই কার্যক্রমকে আরও বেগবান করতে নতুন দায়িত্বপ্রাপ্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা মনে করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। নতুন নেতৃত্বের হাত ধরে হাজীগঞ্জে পরিচ্ছন্নতা আন্দোলন আরও গতিশীল হবে—এমন প্রত্যাশাই সবার।

Model Hospital

নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্তদের প্রতি জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’