শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের বাবুরহাট বাজারে পাটের গুদামে আগুন, ক্ষয়ক্ষতি ২০ লক্ষ টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ১২:৫৪ পিএম
চাঁদপুরের বাবুরহাট বাজারে পাটের গুদামে আগুন, ক্ষয়ক্ষতি ২০ লক্ষ টাকা
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪ নং ওয়ার্ডস্থ বাবুরহাট-মতলব পেন্নাই সড়কের পাশে পাটের গুদামে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে। ১০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় বাবুরহাট মতলব রোডস্থ পেন্নাই সড়কের পাশে পাট ব্যবসায়ী মোঃরফিক খান ও বজু মালের পাটের গুদামে এ আগুন লাগার ঘটনা ঘটে।
চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর টিম প্রায় ২ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এবারের আগুনে এক-তৃতীয়াংশ পাট পুড়ে যায় ও ও পানি দিয়ে আগুন নেভানোর কারণে গোডাউনে থাকা প্রায় সকল পাটই নষ্ট হয়ে যায়।
এ বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর টিমের উপ-পরিচালক সাইদুল ইসলাম ও সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলামিন জানান এই পাটের গুদামে ইতোপূর্বেও আগুন লাগার ঘটনা ঘটেছে। এই পাটের গুদামে ফায়ার সার্ভিস থেকে লাইসেন্স নেওয়া হয়নি, পূর্বেও আমরা এদেরকে নোটিশ দিয়েছিলাম লাইসেন্স গ্রহণ করার জন্য। সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ড সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান এ দু অফিসার।
পাটের গুদামে আগুন লাগার খবর শুনে পাটের ব্যবসায়ী রফিক খান অসুস্থ হয়ে পরেন এবং তাৎক্ষণিক তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়। রফিক খানের সাথে বিকালে ফোনে যোগাযোগ করা হলে কি পরিমাণ পাট গুদামে সংরক্ষিত ছিল এবং কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলেলে তিনি বলেন প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে যানান।
এবিষয়ে বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির দুলাল মাল বলেন, ইতোপূর্বে আমরা তাদেরকে নিষেধ করেছিলাম রাস্তার পাশে এভাবে পাট না রাখার জন্য। যেহেতু এটি একটি মহাসড়ক, তাই সড়কের পাশে এই ধরনের পাটের গুদাম যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশংকা থাকে। ইতোপূর্বেও কয়েকবার এ পাটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনিকভাবে এর হস্তক্ষেপ কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital