শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মধ্যরাতে অগ্নীকান্ডে বসতঘর পুড়ে ছাই

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ১:০৯ পিএম
ফরিদগঞ্জে মধ্যরাতে অগ্নীকান্ডে বসতঘর পুড়ে ছাই

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ মিজি বাড়ীর রুহুল আমিনের বসতঘরে মধ্যরাতে ভয়াভহ অগ্নীকান্ডে বসতঘর পুড়ে ছাই হয়েছে।

৯ মার্চ বুধবার দিবাগত রাত সাড়ে ১২ ঘটিকার সময় এ অগ্নীকান্ডের ঘটনা ঘটে। ঘটনার স্থান পরিদর্শন করেছে থানা পুলিশ। প্রায় ঘন্টা ব্যাপী স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ওই বসতঘরটিতে থাকা সকল আসবাবপত্রসহ পুড়ে যায়। এতে প্রায় ৪ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত প্ররিবারের সদস্যরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কিভাবে অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, আগুণ লাগার খবর পেয়ে এলাকাবাসির প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের জন্য একাধিকবার ফোন করেও আমাদের কোন গুরুত্ব দেয়নি ফায়ার সার্ভিসের লোকজন ।

এ বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, অগ্নীকান্ডের খবর পেয়ে ঘটনার স্থান পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital