রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আদর্শ প্রজন্ম গঠনে ব্যতিক্রমী উদ্যোগে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১০:৩৮ পিএম
আদর্শ প্রজন্ম গঠনে ব্যতিক্রমী উদ্যোগে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

শিক্ষার মান উন্নয়ন, মেধার বিকাশ ও শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার আলো ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’। এরই অংশ হিসেবে ২৭ জুন (শনিবার) সকালে সম্প্রতি স্থানীয় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা সভা, শিক্ষাবন্ধু পরিকল্পনা গ্রহণ ও উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সংস্থার পক্ষ থেকে ‘হজরত ওমর (রা:) তালীমুল কুরআন মাদ্রাসা (বেপারি বাড়ি)’, ‘দাদিয়াপাড়া মোহাম্মদ ফজলুল হক নূরানী ও হাফেজিয়া মডেল মাদ্রাসা’ এবং ‘উল্লাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়। প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের সাথে শিক্ষা ও নৈতিকতার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা এনামুল হক, সহ-সভাপতি আবু ইউসুফ সুমন এবং সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সিহাব।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় আরও উদ্বুদ্ধ হয়, সে লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় সংগঠনটি। এর মধ্যে অন্যতম হলো— স্কুল ও মাদ্রাসার সাময়িক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের বিশেষ ‘শিক্ষা উপহার’ প্রদান করা। পাশাপাশি অমনোযোগী শিক্ষার্থীদের পড়ালেখায় ফিরিয়ে আনতে নিয়মিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা।

Model Hospital

ব্যতিক্রমী এই উদ্যোগের প্রথম দিন হিসেবে অত্যন্ত আনন্দঘন পরিবেশে স্কুল ও মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদের মাঝে চকলেট সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, একটি আদর্শ, সুশিক্ষিত ও নৈতিকতাবোধ সম্পন্ন প্রজন্ম গঠনে তাদের এই সামাজিক ও শিক্ষাবন্ধব কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফির গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।