বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর গাছতলায় লীজকৃত সম্পত্তি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি; ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ৩:০৭ পিএম
চাঁদপুর গাছতলায় লীজকৃত সম্পত্তি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি; ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর সেতু সংলগ্ন গাছতলা এলাকায় সরকারি লীজকৃত সম্পত্তি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে বালু ব্যবসায়ী লিটন পাঠানকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।

ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে প্রতিপক্ষরা প্রশাসনকে বিভ্রান্তিমূলক ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।

বালুর ব্যবসায়ী লিটন পাঠান অভিযোগ করে বলেন, চাঁদপুর ব্রিজ সংলগ্ন মেরিন একাডেমীর সামনে ডাকাতিয়া নদীর পাড়ে ২১ শতাংশ সম্পত্তি ৯৯ বছরের জন্য জেলা প্রশাসক কাছ থেকে লিটন পাঠান লিজ গ্রহণ করেন।

সরকারি কোষাগারে টাকা দিয়ে লিজ নিয়ে ১৭ বছর যাবৎ ব্যবসা করে আসছে।
কিন্তু প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে লিজকৃত সম্পত্তির জোরপূর্বক দখল করে রাখা হয়েছে এই অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি করছে।

Model Hospital

এতে করে সামাজিক ও মানসিক ভাবে হেয় প্রতিপন্ন হওয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘ বছর যাবত লিটন পাঠান ব্যবসা করে আসছে। তার এই ব্যবসার ঈর্ষান্বিত হয়ে পাঠানবাড়ির কয়েকজন লিটন পাঠানের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। তারা প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে এনে তাকে হয়রানি করেছে। মূলত ৯৯ বছরের জন্য জেলা প্রশাসকের কাজ থেকে লিটন পাঠান লিজ নিয়ে সেখানে ব্যবসা পরিচালনা করছেন।

তাই এই অপপ্রচার করায় তীব্র নিন্দা জানিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital