রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

গুলবাহার কাশিমপুর সড়কে সিএনজি শ্রমিক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৯:৫৬ এম
গুলবাহার কাশিমপুর সড়কে সিএনজি শ্রমিক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত

কচুয়া গুলবাহার কাশিমপুর সড়কে সিএনজি শ্রমিক সমিতির পরিচিত সভা অনুষ্ঠানে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করছেন সমিতির নেতৃবৃন্দরা।

কচুয়ার গুলবাহার ও কাশিমপুর সিএনজি শ্রমিক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার তৃপ্তি মিনি চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার।

পৌর শ্রমিকদলের সভাপতি দেলোয়ার হোসেন দেলুর সভাপতিত্বে ও বিএনপি নেতা জাফরুল ইসলাম সেলিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া বিশ্বরোড বাজার পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম রুবেল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম কমিশনার, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী তরিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কামরুল ইসলাম কামরুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, কচুয়ার গুলবাহার ও কাশিমপুর সিএনজি শ্রমিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ শাহজাহান কাজী,সহ-সভাপতি লিটন,সোলাইমান, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কাদির হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন।

Model Hospital

পরিচিতি সবার শেষে গুলবাহার কাশিমপুর সিএনজি শ্রমিক সমিতির শ্রমিক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শুরুতে কচুয়া উপজেলার শ্রমিক দলের সভাপতি সাবেক কমিশনার মরহুম কালু কমিশনারের রুহের আত্মার কামনা করে দোয়া ও স্মরণসভা করেন।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।