রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

জেলার শ্রেষ্ঠ ওসি কচুয়ার আজিজুল, চার ক্যাটাগরিতে পাঁচ কর্মকর্তা পুরস্কৃত

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:১৩ পিএম
জেলার শ্রেষ্ঠ ওসি কচুয়ার আজিজুল, চার ক্যাটাগরিতে পাঁচ কর্মকর্তা পুরস্কৃত

চাঁদপুর জেলার জুন-২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় কচুয়া থানার একাধিক কর্মকর্তা মাননীয় পুলিশ সুপারের কাছ থেকে অর্থ ও সম্মাননা  পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই)  চাঁদপুর পুলিশ লাইন্স হলরুমে জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কর্মদক্ষতা ও নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ( বেস্ট ওসি) নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশ সুপার মিজানুর রহমান তাঁকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন।

এদিকে, চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসআই (নিঃ) সাজ্জাদ হোসেনকে নগদ অর্থ এবং তাঁর সহযোগী এসআই (নিঃ) ফ. ম. শাহজাহানকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

অন্যদিকে, কর্মদক্ষতা ও নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে এসআই (নিঃ) নোমান হোসেন চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এসআই (বেস্ট এসআই) নির্বাচিত হন। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।

Model Hospital

এছাড়া ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় এএসআই (নিঃ) মো. শরিফুল ইসলামকে নগদ  টাকা এবং এএসআই (নিঃ) মো. মফিজুল ইসলামকে নগদ  টাকা অর্থ পুরস্কার প্রদান করা হয়।

চাঁদপুর জেলা পুলিশ সূত্রে  জানা যায়, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এসব কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।