রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়া আইনগিরী উবি’র এডহক কমিটির পরিচিতি ও অভিভাবক সমাবেশ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:২৯ পিএম
কচুয়া আইনগিরী উবি’র এডহক কমিটির পরিচিতি ও অভিভাবক সমাবেশ

কচুয়ায় কচুয়ার আইনগিরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন।

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী আইনগিরী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন।
বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. শরিফুল হক শাহজির সভাপতিত্বে ও আইনগিরী উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ক্লাবের আহ্বায়ক মোঃ জামাল হোসেন মাস্টারের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক ওয়াদুদ মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহ আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, নুরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাখাওয়াত হোসেন শাক্কু, আইনগিরি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি ও বিশিষ্ট ঠিকাদার মো. নাছির উদ্দিন প্রধান এবং উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেন।
এছাড়া অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মো. এমরান হোসেন এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মহিউদ্দিন ও তাসলিমা আক্তার।
আলোচনা সভার আগে অতিথি ও নবগঠিত এডহক কমিটির সভাপতি ও অভিভাবক সদস্যদের ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অভিভাবক, এলাকাবাসী।
অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আব্দুল হক শাহজি। পরে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।