রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়ায় জমিজমা বিরোধে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার অভিযোগ

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৯:৪৪ পিএম
কচুয়ায় জমিজমা বিরোধে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার অভিযোগ

কচুয়ায় জোরপূর্বক সীমান প্রাচীর দেয়াল ভেঙে ফেলার অভিযোগ।

কচুয়া উপজেলার কাদলা গ্রামে জমিজমা বিরোধের জের ধরে বাড়ির সীমানা প্রাচীর দেয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শহীদ উল্লাহ বাদী হয়ে কচুয়া থানায় ৪ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেন।

থানার লিখিত অভিযোগ সূত্রে শহীদ উল্লাহ জানান, কাদলা পন্ডিত বাড়ির জয়নাল আবেদীনের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ওই জমিজমা বিরোধের জের ধরে আমার বাড়ির সীমানা প্রাচীর নতুন ইটের পাকা দেয়াল রাতের অন্ধকারে ভেঙ্গে মাটিতে ফেলে দেয়। দেয়াল ভাঙ্গার বিষয়টি জিজ্ঞাস করলে বিবাদী জয়নাল আবেদী, তার স্ত্রী আমেনা বেগম, মেয়ে শাহিনুর আক্তার ও তানিয়া আক্তার দলবদ্ধ হয়ে আমাদের হত্যা,গুম খুন করবে বলে সকলের উপস্থিতিতে হুমকি ধামকি প্রদান করেন ।

তিনি আরো জানান, আমার জায়গার উপর রান্নাঘরসহ বিভিন্ন স্থাপনা করে বেদখল করে রেখেছে বিবাদীগন। বাড়ির জিনিসপত্র লুটতরাজ এবং আমার জায়গায় রোপণকৃত চারা গাছ গুলো কেটে ফেলে তারা।

এ বিষয়গুলো নিয়ে স্থানীয় বিচার সালিশ কয়েকবার বসলেও জয়নাল আবেদীন কোন সমাধানে আসেনি। এই জায়গায় জমিনের বিষয় নিয়ে একাধিকবার থানায় অভিযোগ করা হলেও তারা কোন পুলিশের ডাকে সাড়া দেয়নি। তাদের এই অত্যাচারের আমরা বাঁচতে চাই।

Model Hospital

বিবাদী জয়নাল আবেদন সীমানার প্রাচীর দেয়াল ভাঙ্গার কথা স্বীকার করে বলেন, আমার জায়গায় দেয়াল নির্মাণ করা হয়েছে। তারা আমাদের বাড়িঘর হামলা করেছে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।