রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়ায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী তাবারক উল্লাহ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৫৬ পিএম
কচুয়ায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী তাবারক উল্লাহ

কচুয়ায় নুরপুরে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ তাবারক উল্লাহ।

কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের নুরপুর পূর্বপাড়া ড.আনম এহছানুল হক মিলন কারিগরি দাখিল মাদ্রাসার  সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলে অনুপোযোগী ছিল। এ রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের দুর্ভোগ লাগবে এগিয়ে এলেন অত্র ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মোঃ তাবারক উল্লাহ। নিজ উদ্যোগে রাস্তাটি গতকাল সোমবার দিনব্যাপী ইট, সুরকি ও সাদা বালু ফেলে সাধারণ মানুষের চলাচলে উপযোগী করে দেওয়ায় প্রশংসায় ভাসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ছিল। সামান্য বৃষ্টি হলেই সেখানে পানি জমে ডোবার মতো পরিস্থিতি সৃষ্টি হতো। এতে সাধারণ মানুষের চলাচলেও চরম দুর্ভোগ দেখা দিত। বিশেষ করে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, গর্ভবতী নারী ও বয়স্কদের যাতায়াতে ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও দীর্ঘদিন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এ অবস্থায় এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন বিশিষ্ট সমাজসেবক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী তাবারক উল্লাহ নিজ অর্থায়নে স্থানীয় লোকজন নিয়ে  ইট বালু দিয়ে চলাচল করার মতো রাস্তা সংস্কারে দেয়।
উক্ত রাস্তায় চলাচলরত কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান ,আমরা দীর্ঘদিন যাবত এ রাস্তায় চলাচল করতে বহু কষ্ট হতো কোন ধরনের যানবাহন আসতো না একটু বৃষ্টি হলেই একেবারে চলাচলে অনুপযোগী হয়ে পড়তো। নুরপুর ড.আনম এহছানুল হক মিলন কারিগরি দাখিল মাদ্রাসার ও নুরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা বৃষ্টি হলে হাটুর সমান কাদাপানি হয়ে বড় বড় গর্তের সৃষ্টি কারনে চলাচল করতে পারত না। তাই আমাদের ইউনিয়নের নুরপুর গ্রামের কৃতি সন্তান তাবারক উল্লাহ নিজ উদ্যোগ ও অর্থায়নে রাস্তাটি মেরামত করে দেয়া হয়েছে।
আমরা এই রাস্তায় চলাচলত সাধারণ মানুষ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তাবারক উল্লাহ কাছে কৃতজ্ঞ। আমরা তার জন্য দোয়া করি। এ রাস্তাটি যদি  সরকারি বরাদ্দ দিয়ে পরিপূর্ণভাবে পাকা করে দেয় তাহলে এখানকার স্থানীয় লোকজন অনেকটাই স্বস্তি ফিরে আসবে।
সমাজসেবক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী তাবারক উল্লাহ  বলেন, “আমি কোনো প্রচার বা প্রশংসার জন্য এ কাজ করিনি। প্রতিদিন ছোট ছোট শিক্ষার্থী, অসুস্থ মানুষ ও সাধারণ পথচারীদের এই রাস্তায় কষ্ট করতে দেখতাম। বিবেকের তাড়না থেকেই নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তাটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নিয়েছি। শুধু সরকারের ওপর নির্ভর না করে সমাজের সামর্থ্যবানদেরও নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত।”
রাস্তা সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই এ উদ্যোগের প্রশংসা করছেন। তাদের মতে, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ এলাকার জনদুর্ভোগ নিরসনে এভাবে এগিয়ে এলে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।