বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ পাইলট বালিকার তৃতীয় বারের সভাপতি সাইফুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ, ২০২২, ২:১৪ পিএম
ফরিদগঞ্জ পাইলট বালিকার তৃতীয় বারের সভাপতি সাইফুল ইসলাম

এস এম ইকবাল : চাঁদপুরের জেলা পরিষদের সদস্য ও ফরিদগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন তৃতীয় বার ফরিদঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ইতিমধ্যেই এই সংক্রান্ত নিদের্শনা পত্র জারি করেছে।

চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও তরুণ সমাজ সেবক সাইফুল ইসলাম রিপনকে উপজেলা অন্যতম সেরা বিদ্যাপিঠ ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা অনুমোদন দিয়েছেন। ১৬ মার্চ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা থেকে প্রেরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। ২০০৯ এর ৩৯ (১) ধারা অনুসারে ৬ মাসের জন্য কমিটি অনুমোদন করেন, যাহার (স্মারক নং ২.৩৭ ১৩.০০০০.২১২.২২.৩৫. ২২.৩০৪৫)।

প্রজ্ঞাপনে জানানো হয়, বোর্ডকর্তৃক মনোনীত সভাপতি সাইফুল ইসলাম রিপন, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ হেলাল উদ্দিন এবং অভিবাক প্রতিনিধি ওমর ফারুক পাটওয়রী।

সাইফুল ইসলাম রিপন তৃতীয় বারের মতো ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায়, শিক্ষাকে এগিয়ে নিতে ভাল ভুমিকা রাখবে বলে আশাবাদী বিদ্যালয় সংশ্লিষ্টরা। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।

Model Hospital

সাইফুল ইসলাম রিপন ২০১৯ সালের ৮ জুলাই থেকে এই পর্যন্ত ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যলয়ের টানা তিন বার সভাপতি নির্বাচিত হয়েছেন।

তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় সাইফুল ইসলাম রিপন সংশ্লিষ্ঠ সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন পূর্বের ন্যায়, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে ও শিক্ষার্থীদের স্বার্থে সবসময় কাজ করে যেতে পারেন।

হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম
হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন জলাশয় ভরাটের কাজে ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার দুটি ইউনিয়নে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১৫০টি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজের কাছে নাসিরকোট মৌজার বেতাগি বিলে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

Model Hospital

অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলায় কৃষিজমির আশপাশে ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন করে রাখা হয়। পরে রাতের বেলায় এসব যন্ত্র চালু করে পাইপের সাহায্যে জমির উপরিভাগের মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি অপসারণের কারণে আশপাশের জমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমির দীর্ঘমেয়াদি উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো অকেজো করার উদ্যোগ নেয় প্রশাসন। অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক স্থানে থাকা প্রায় ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় মাটি কাটা ও পরিবহন করা না যায়।

ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে টপসয়েল কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।