শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ৬ কেজি গঁাঁজা’সহ মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ, ২০২২, ২:৫১ পিএম
মতলব উত্তরে ৬ কেজি গঁাঁজা’সহ মাদক কারবারি গ্রেপ্তার

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা’সহ মাদক কারবারি শ্যামল বেপারী প্রকাশ ইব্রাহিম (২৫)কে গ্রেপ্তার করে। বুধবার (১৬ মার্চ) তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।

মঙ্গলবার (১৫ মার্চ ) রাতে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে ও সার্বিক তদারকীতে উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফ সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী নয়াকান্দি এমদাদ সরকারের চায়ের দোকানের সামনে হতে মাদক কারবারি শ্যামল বেপারী প্রকাশ ইব্রাহিম (২৫) কে ৬ কেজি গাঁজা’সহ আটক করা হয়।

শ্যামল বেপারী প্রকাশ ইব্রাহিম উপজেলার মৌটুপী গ্রামের মৃত. কালু বেপারীর ছেলে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদক কারবারি শ্যামল বেপারী প্রকাশ ইব্রাহিমকে ৬ কেজি গাঁজা’সহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়েছে।

Model Hospital

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।