বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ১০:১৭ এম
রামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাসুদ হোসেন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আল মামুন পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সোহরাব হোসেন পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোহসিন খান, ইউপি সদস্য মোঃ সেলিম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মজুমদার।
ইউপি সচিব মোঃ রাকিবুল হাসান খান এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল কালাম পাটওয়ারী, বর্তমান সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাজী মিজানুর রহমান পাটওয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক খোকন রায়, ওয়ার্ড আ’লীগ নেতা ইছহাক তপদার, সহকারী কাম কম্পিউটার অপারেটর নূরে আলম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম বিল্লাহ, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, সকল ইউপি সদস্য, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital