শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

নিজ অর্থে রাস্তা সংস্কার করলেন স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৫ পিএম
নিজ অর্থে রাস্তা সংস্কার করলেন স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দিঘলীপাড়ের জনগণের দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে ও অর্থায়নে রাস্তা সংস্কার করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল।
নিজ অর্থায়নে রাস্তা নির্মান করে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। দীর্ঘদিন ধরে উপজেলার এ রাস্তাটি চলাচলে অনুপযোগি পড়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারন মানুষ ভোগান্তিতে পড়ে।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নির্দেশে ১১ নং  পশ্চিম ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিঘলীপাড় গ্রামে আবু কালাম মাঝির বাড়ি থেকে মনির হোসেন  বাড়ি পর্যন্ত দীর্ঘদিন চলাচলের রাস্তাটি বর্ষার মৌসুমে  মাটির   রাস্তাটিতে মানুষের কষ্টের সীমা থাকতো না।
উপজেলা স্বেচ্ছাসেবক দলেল ১নং সদস্য আশিক হোসেন কাজল নিজ উদ্যোগে ৩০০ ফুট  রাস্তাটির ১২ ফুট প্রশস্ত করে  নিজ অর্থায়নে রাস্তাটি করে দিয়েছে সেই সাথে  ৬ নং ওয়ার্ডবাসীকে সেবা  করার জন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী সকলের কাছে দোয়াপ্রার্থী।
জানা যায়, উপজেলার প্রত্যন্ত জনপদ দিঘলীপাড় গ্রামটির রাস্তা সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত হয়ে পড়ে। আর ভারি বৃষ্টি হলে ভোগান্তির শেষ থাকে না। এতে করে গ্রামের স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারন মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয় একাধিক ভূক্তভোগি জানান, দীর্ঘদিন রাস্তাটি অবহেলিত ছিল। বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও কাজে আসেনি। বাধ্য হয়ে তাঁরা আশিক হোসেন কাজলকে ভোগান্তির বিষয়টি অবহিত করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কের বিভিন্ন অংশে খুব খারাপ অবস্থা। এলাকার মানুষের চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ থাকে না। তাই নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে সড়ক সংস্কার করে দিয়েছি।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।