শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে রিলাক্স বাসের চাপায় প্রাণ গেল নারী ভিক্ষুকের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ১২:১৫ পিএম
চাঁদপুরে রিলাক্স বাসের চাপায় প্রাণ গেল নারী ভিক্ষুকের
মাসুদ হোসেন : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস চাপায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদখার বাজার বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এদিন অজ্ঞাত এক নারী ভিক্ষুক সেনগাঁও গ্রাম থেকে ভিক্ষা করে রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী দ্রুতগতিতে আসা যাত্রীবাহী রিল্যাক্স (ঢাকা মেট্টো-ব ১৪-১৬৪৫) পরিবহনের একটি বাস ঐ নারীকে আঘাত করে কিছুদূর নিয়ে যায়। এবং সড়কের উত্তর পাশে দাঁড় করানো ব্যাটারী চালিত একটি অটো রিক্সাকেও ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলে।
অটো চালক জাকির গাজী জানান, আমি অটো রিক্সাটি অটো একটি দোকানের সামনে সড়কের পাশে রেখে পানি খেতে যাই। খেয়ে দোকান থেকে বের হওয়ার সময়ই দেখি অজ্ঞাত এই মৃত নারীকে এক্সিডেন্ট করে আমার গাড়িটিকেও ধাক্কা দিয়ে রিল্যাক্স বাসটি চলে যায়। তখন বাস চালক মিয়ার বাজার এলাকায় বাসটি সাইট করে রেখে পালিয়ে যান।
দুর্ঘটনার পাশের স্থানীয় কয়েকজন মহিলা বলেন, এই মহিলা আমাদের বাড়ি থেকে ভিক্ষা নিয়ে আসেন। কিছু খেতে দিতে চাইলে শবে বরাতের রোজা আছেন বলেন জানান নিহত এই ব্যক্তি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, আমরা ওনাকে সবসময় বিভিন্ন বাড়ি কিংবা দোকানে দোকানে ভিক্ষা করতো। মুখ চেনা চেনা লাগে কিন্তু পরিচয় জানি না। তবে পাইকাস্তা কিংবা মুন্সিরহাট এলাকায় হতে পারে নিহত এই বৃদ্ধার বাড়ি।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখেন। এবং রিল্যাক্স বাস ও ক্ষতিগ্রস্ত অটো রিক্সাটিকে জব্দ করে থানায় নিয়ে যান। সেই সাথে অজ্ঞাত এই নারীর মৃতদেহও থানায় নিয়ে যান। চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহরিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি এবং বাসসহ অটোরিক্সাকেও জব্দ করি। নিহতের পরিচয় পাওয়া গেলে ও মামলা করা হলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital