শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের বাগাদীতে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন

মানব সেবার অন্যতম হলো মানুষের কল্যাণে কাজ করা : চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২০ পিএম
মানব সেবার অন্যতম হলো মানুষের কল্যাণে কাজ করা : চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী

চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার যৌথ আয়োজনে বাগাদীতে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার বাগাদি- নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার  ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার যৌথ আয়োজনে  বাগাদীতে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।
৬সেপ্টেম্বর (রবিবার) সকাল ৯ টায় চাঁদপুর সদর উপজেলার  বাগাদী- নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন টাওয়ারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন,  মানব সেবার অন্যতম হলো মানুষের কল্যাণে কাজ করা। সেই কাজটি করে যাচ্ছেন সিনিয়র  সাংবাদিক মো: রোকনুজ্জামান রোকন ভাই।  আমরা সবাই যেন সমাজে  মানুষের কল্যাণে সবসময়  কাজ করে যেতে পারি। আজকের চক্ষু চিকিৎসা শিবিরে এত  রোগী দেখে মনে হচ্ছে রোকন ভাইয়ের  এ উদ্যোগ সফল। তিনি বিগত ১৪বছর যাবত এ অঞ্চলে চক্ষু চিকিসার মাধ্যমে অসহায় মানুষের পাশে থেকে  আত্নমানবতার সেবায় নিজেকে নিবেদিত রেখেছেন। বিশেষ করে কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানাই। মানুষের সেবার ব্রত নিয়ে কতৃর্পক্ষ এগিয়ে এসেছেন এবং কম খরচে অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছেন।
আমরা চাঁদপুর প্রেস ক্লাব  তার এই মহৎ কাজে পাশে আছি ও ভবিষতেও থাকবো।
তিনি বলেন, যে কোনো সেবায় আমার কাছে আসলে আমি আপনাদের পাশে দাঁড়াবো। আপনারা কম-খরচে চোখের  চিকিৎসা ও অপারেশন করতে এখানে  আসছেন। আশা করছি সঠিক চোখের চিকিৎসা এখানে পাবেন। উপকৃত হবেন।  যারা সমাজে বৃত্তবান রয়েছেন তারাও  অসহায় মানুষের কল্যাণে ও মানব সেবায় এগিয়ে আসতে পারেন৷  আমি চাঁদপুর প্রেস ক্লাবে সম্প্রতি ফ্রিতে  সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের সদস্যদের জন্য চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্য সেবা ক্যাম্প করেছি। আগামীতে এধরণের চিকিৎসা ক্যাম্প প্রেস ক্লাবে করবো। সেখানে সাংবাদিকদের পাশাপাশি অসহায় মানুষকে চিকিৎসার সেবার আওতায় আনবো। সবার যার জায়গা থেকে ও স্ব স্ব অবস্থান থেকে  মানবতার জন্য কাজ করতে হবে। আত্নমানবতার সেবায় কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান , জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার  প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।
দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার সাংবাদিক মনজুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সামাদ খান, হাফেজ মোহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতি কুমিল্লা’র প্রোগ্রাম অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সাংবাদিক জামাল হোসেন, নানুপুর মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব মোহাম্মদ শহিদুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ বাবুল গাজী সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী সহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ও দোয়া পরিচালনা করেন, বিশিষ্ট আলেমে দ্বীন সাবেক মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা আলহাজ্ব মোহাম্মদ বশির উল্লাহ পাটোয়ারী।
চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় ১২ শত  রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।