বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আ’লীগ নেত্রী ফেন্সি হত্যা মামলার আসামি লিমন খান গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ মার্চ, ২০২২, ১২:১২ পিএম
চাঁদপুরে আ’লীগ নেত্রী ফেন্সি হত্যা মামলার আসামি লিমন খান গ্রেপ্তার

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরে আলোচিত ঘটনা মহিলা আওয়ামী লীগ নেত্রী অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি হত্যা মামলার আসামি লিমন খানকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

শুক্রবার (১৮ মার্চ) সকালে গ্রেপ্তারকৃত লিমন খানকে পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করে।
বৃহস্পতিবার রাতে মতলব উত্তর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রমিজ উদ্দিন, উপ-পরিদর্শক (এসআই) আবু বকর, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার রাঢ়ীকান্দি নিজ বাড়ি থেকে লিমন খানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত লিমন খান রাড়ীকান্দি গ্রামের আবুল হোসেন খানের ছেলে।
উল্লেখ্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি ২০১৮ সালের ৪ জুন সোমবার রাতে চাঁদপুর শহরে তার নিজ বাসায় নৃশংসভাবে খুন হন।

এ খুনের ঘটনায় ওই রাতেই তার স্বামী চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলামকে আটক করা হয়। জামিনে রয়েছেন তিনি।

Model Hospital

অ্যাডভোকেট জহিরের দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে ডিবি পুলিশ আটক করে। ঘটনার পর ৫ জুন মঙ্গলবার নিহত ফেন্সির ভাই মো. ফোরকান উদ্দিন খান বাদী হয়ে অ্যাডভোকেট জহির ও জুলেখা বেগমসহ চারজনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন বিচারকের উপস্থিতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র রাকিবুল হাসান এ জবানবন্দি দিয়েছেন বলে আদালত ও পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

পুলিশের ওই সূত্র জানায়, এই দুই আসামী মামলার এজহারভুক্ত না হলেও মামলার প্রধান আসামী ফেন্সির স্বামী অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও দ্বিতীয় স্ত্রী জুলেখা, জহিরের ভাই-বোনকে আটকের পর রিমান্ড ও অন্যান্য জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যাকাণ্ডে জড়িত আরো কয়েকজনের নাম, যাদের মধ্যে একজন স্বীকারোক্তি দিয়েছেন।

রাকিবুল হাসানের স্বীকারোক্তির পর পুলিশ জানায়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডে বেশ কয়েকজন জড়িত রয়েছে। রাকিবের জবানবন্দিতে এসেছে, তারা টাকার বিনিময়ে ভাড়াটে হিসেবে এ হত্যাকাণ্ডে জড়ায়। হত্যাকাণ্ডের সময় রাকিব ফেন্সির পা দু’টি ঝাপটে ধরে আর অন্যরা মাথায় আঘাত করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital