শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে ছাত্রদল আহবায়কের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ মার্চ, ২০২২, ৩:৩১ পিএম
মতলবে ছাত্রদল আহবায়কের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মতলব দক্ষিণ উপজেলা শাখার আহবায়ক মিরাজ মাহমুদ জিসানের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ শুক্রবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর ছাত্রদলের উদ্যোগে বাইপাস সড়কের পানির টাঙ্কি মোরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মতলব দক্ষিণ পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনিরের সভাপতিত্বে ও থানা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক নাজমুল সরকার এলিনের  পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক নুর ই আলম মিয়াজি, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির হোসেন মিয়াজি, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মাইনউদ্দিন ফরাজি, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম রানা, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন পাটোয়ারী, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রনি ফরাজি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন পাটোয়ারী, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক তাহের ফরাজি, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিপন বেপারি প্রমুখ।

এসময় বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন এবং দলীয় পদধারী যেসকল নেতাকর্মী এই ন্যক্কারজনক হামলার সাথে সম্পৃক্ত তাদের সকল পদ পদবী থেকে আজীবন বহিষ্কারের দাবিতে জেলার নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ : গত ১৫ মার্চ সন্ধ্যায় মিরাজ মাহমুদ জিসানকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়ে।
রক্তাক্ত জখম অবস্থায় আহত জিসানকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করে।

বর্তমানে তিনি চিকিতসাধিন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital