শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পল্লীবন্ধু এরশাদের ৯২ তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ মার্চ, ২০২২, ৩:৩৫ পিএম
চাঁদপুরে পল্লীবন্ধু এরশাদের ৯২ তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ

গাজী মোঃ ইমাম হাসান : চাঁদপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম হোসাইন মুহাম্মদ এরশাদের ৯২ তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২০ মার্চ শনিবার বিকালে বাদ আসর জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট আঃ লতিফ শেখের চেম্বারে দোয়া,মিলাদ ও কেকটাকা অনুষ্ঠিত হয়।

পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ পরিষদের আহবায়ক ইব্রাহিম দেওয়ান স্বপনের সঞ্চলনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ন আহবায়ক এড লতিফ শেখ,সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহির হোসেন হিরু, সদস্য সচিব মোঃ মনির খান,পৌর জাতীয় পার্টির আহবায়ক শাহ আলম মিজি সদস্য সচিব ফেরদৌস খান,যুগ্ন আহবায়ক শাহাজাহান খান,জেলা যুব সংহতির আহবায়ক গোলামুননবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী। শহর যুব সংহতির আহবায়ক ইসমাইল হোসেন মাঝী,জাতীয় শ্রমিক পার্টির জেলা সভাপতি আলহাজ্ব নান্নু ভুইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক লিটন মাঝি,জেলা ছাত্র সমাজের সদস্য সচিব এডভোকেট আরিফ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক ডাঃ জাহাঙ্গীর,সদস্য সচিব ডাঃ এম হোসেন শাহারিয়া,যুগ্ন সদস্য সচিব খোকন বেপারী।

জেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ৯২ তম জন্মদিন উপলক্ষ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের জীবনী নিয়ে আলোচনা,মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া, মিলাদ ও কেক কাটেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital