শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ১০ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ মার্চ, ২০২২, ১:২০ পিএম
মতলব উত্তরে ১০ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ১০ হাজার শিক্ষার্থীর মাঝে ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান সুমন চৌধুরীর শিক্ষা সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহি অফিসার গাজী সাইফুল হাসান।

২১ মার্চ সোমবার সকাল ১০ টায় মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম চরকালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন।

আবু তাহের মাস্টার এর সঞ্চালনায় এ শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার।

Model Hospital

উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বাখরপুর চৌধুরী বাড়ীর কৃতি সন্তান, বরেণ্য শিক্ষাবিদ আবুল হোসেন চৌধুরীর ছেলে আফতাব চৌধুরী সুমন। গত ৫ বছর যাবৎ মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় যুবসমাজকে নিয়ে কমিটি গঠন করে মানব সেবার নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় তিনি মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ১০ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে খাতা ও কলম পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেন। পাশাপাশি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতকরণে ওয়াটার বিশুদ্ধকরণ মেশিন বসিয়ে দিচ্ছেন। দরিদ্র ও শিক্ষার্থী সেবা দেয়ার পাশাপাশি তিনি মসজিদের ইমামদের নিয়েও কাজ করে যাচ্ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital