বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ২:৪৪ পিএম
শাহরাস্তিতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি
মোঃ মোঃ মাসুদ রানা : চাঁদপুরের  শাহরাস্তিতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউপির আয়নাতলি বাজারে  ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায়  এ চুরির ঘটনা ঘটে।
মঙ্গলবার ব্যাংকের ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ফিরোজ অফিসে এসে গেইটের তালা ভাঙা দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে। ওই সংবাদের ভিত্তিতে শাহারাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সংবাদ চাউর হতেই ঘটনাস্থলে চাঁদপুর পুলিশের  অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ মঈনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরীসহ পিবিআই, সিআইডি ও গোয়েন্দা পুলিশের টিম ঘটনাস্থলে পরিদর্শন শেষে রেকি করেন।
এ প্রসঙ্গে ব্যাংক শাখার  ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ফিরোজ গণমাধ্যম ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জানান, তিনি সোমবার রাতে অফিস বন্ধ করে বাসায় চলে যান সকালে এসে অফিসের প্রধান গেইটের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি  অবহিত করেন।
তিনি আরো জানান ,ওই ব্যাংকের ভল্টে ১ লক্ষ ১০ হাজার টাকা রক্ষিত ছিল। চোরের দল ওই রক্ষিত টাকা এবং সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় এবং ভবনের দুই পাশের জানালার গ্রিল কেটে ফেলে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ওসি আবদুল মান্নান জানান, পুলিশ বিষয়টি অধিকতর তদন্ত করছে। তদন্ত শেষে শীঘ্রই রহস্য উন্মোচন হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital