কচুয়ায় ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ০৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খোয়াজপুর গ্রামের মোহাম্মদ উল্লাহ্ পুত্র মাহমুদুল হাছান (২১)।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় র্ফোস নিয়ে চাঁদপুর- কুমিল্লা আঞ্চালিক মহাসড়কের কচুয়া থানাধীন খাজুরিয়া যাত্রী চাউনির সামনে থেকে বোগদাদ বাসে তল্লাসি চালিয়ে মাহমুদুল হাসানের কাছ থেকে ০৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।










