বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের পথসভা ও মিছিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৫:১৪ পিএম
চাঁদপুরে হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের পথসভা ও মিছিল অনুষ্ঠিত

দ্রব্যমূল্য উর্দ্ধগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের আহবানে আগামী ২৮ মার্চ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল।

হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয় ২২ মার্চ বিকাল ৫ টায়। হরতালের সমর্থনে বাবুরহাটে বিক্ষোভ মিছিলসহ বাবুরহাট মতলব সড়ক,বাবুরহাট বাজার, ওয়্যারলেছ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ ( মার্কসবাদী) চাঁদপুর জেলা আহবায়ক কমরেড আলমগীর হোসেন দুলাল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ চাঁদপুর জেলা সদস্য কমরেড দীপালি রানী দাস, বাসদ ( মার্কসবাদী) চাঁদপুর জেলা নেতা জিএম বাদশা। পথসভা পরিচালনা করেন জেলা বাসদ ( মার্কসবাদী) নেতা রহিমা আক্তার কলি।

সভা হতে আগামী ২৮ মার্চ সোমবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অর্ধ দিবস হরতাল পালন করতে জনসাধারণের প্রতি আহবান জানানো হয়।

Model Hospital

-প্রেস বিজ্ঞপ্তি

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital