কচুয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
কচুয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস জ্বালাও পোড়াও ,নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস জ্বালাও পোড়াও ,নৈরাজ্যের প্রতিবাদে কচুয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ডাকবাংলো প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌরবাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে সমাবেশে মিলিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক কাউসার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মমিন আহমেদ জিসান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আহমেদ পাভেল, যুব বিষয়ক সম্পাদক ইসহাক শিকারি, পৌর যুব দলের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ, উসেক্রেটারি আতিকুর রহমান জুয়েল,পজেলাছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম,গোহট উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

বক্তারা বলেন “জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী সন্ত্রাসীদের যেকোনো ষড়যন্ত্র রাজপথে প্রতিরোধ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সংগঠনগুলো সর্বদা প্রস্তুত রয়েছে।”

বক্তারা আরও বলেন, “জনগণের তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কোনো স্বৈরাচারের পুনরায় ফিরে আসার নজির ইতিহাসে নেই। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে।”









