শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় শি’শু মৃ’ত্যু’র অভিযোগ

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম
ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় শি’শু মৃ’ত্যু’র অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জে একটি প্রাইভেট হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের অবহেলায় এক নবজাতক শিশুর মৃত্যুর ঘটনার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৭ ঘটিকার সময় ফরিদগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতাল, ফরিদগঞ্জ (প্রাঃ) এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতালের অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

‎সরেজমিনে জানা যায়, উপজেলার পশ্চিম কাউনিয়া গ্রামের সৌদি প্রবাসী মাহবুব আলমের স্ত্রী সুমাইয়া আক্তার প্রসব ব্যাথা নিয়ে দুপুর ২টা ৩০ মিনিটে হাসপাতালে এসে ভর্তি হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. হাসিনা তৈয়বের তত্বাবধানে নবজাতক শিশুর মা সুমাইয়া আক্তারের নরমাল ডেলিভারির জন্য হাসপাতালের ২০১ নং ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। এর আগে ডা. হাসিনা তৈয়বের দেওয়া চিকিৎসাপত্রে শিশু ডেলিভারির সময় শুক্রবার (১৯ নভেম্বর) নির্ধারণ করা হয়। নির্ধারিত সময় পেরিয়ে পূর্ব নির্ধারিত দিন রাত ২ ঘটিকার সময় সুমাইয়া আক্তারের প্রসব ব্যাথা উঠলে তাকে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে সনাতন পদ্ধতিতে শিশুর ডেলিভারির চেষ্টা ব্যর্থ হলে সিজারের পরামর্শ দিয়ে হাসপাতালে যেতে বলা হয়।
‎
‎শুক্রবার (২০ নভেম্বর) শিশুর পরিবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারির জন্য ফরিদগঞ্জের সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসে। দায়িত্বরত চিকিৎসক ডা. হাসিনা তৈয়বের তত্বাবধানে নবজাতক শিশুর মা সুমাইয়া আক্তারের শারীরিক পরীক্ষা শেষে এ হাসপাতালেও নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়।
‎
‎নবজাতের দাদাী ও দাদা অভিযোগ করে বলেন, একাধিকবার চিকিৎসককে সিজারিয়ান অপারেশন করার জন্য বললেও চিকিৎসক তাতে কর্ণপাত করেননি। নবজাতকের মায়ের চিৎকার ও যন্ত্রণা দেখে আত্মীয়স্বজন চিকিৎসককে ডেকে নিতে পারেননি। সন্ধ্যা ৭টা নাগাদ সুমাইয়া আক্তারের প্রসব ব্যাথা তীব্র হলে পুনরায় চিকিৎসকের কাছে শিশুর পরিবার যান। তখন অন্য কাজের ব্যস্ততা দেখিয়ে তিনি আসেন নি। এরই মধ্যে নরমাল ডেলিভারির মাধ্যমে ভূমিষ্ট হয়ে শিশু মৃত্যু বরণ করে।
‎
‎শিশুর বাবা সৌদি প্রবাসী মাহাবুব আলম বলেন, সেন্ট্রাল হাসপাতাল, ফরিদগঞ্জ (প্রাঃ) এর চিকিৎসক ডা. হাসিনা তৈয়ব ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও সিমাহীন অনিয়মের কারণে আমি বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হয়েছি। ওই চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সকল অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ সময় একই দাবী করেছেন ওই শিশুর স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
‎শিশুর দাদা আব্দুর রব বলেন, আমার নাতি জীবিতবস্থায় দুনিয়াতে আসলেও চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। আমরা তাদের বিচার চাই।
‎
‎নবজাতের নিকটাত্মীয় সকলে প্রায় একযোগে বলেছেন, এই চিকিৎসকের হাতে এবং চিকিৎসার অবহেলায় আর কোনো মা-শিশু যাতে মৃত্যুবরণ না করেন, এ জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা বলেছেন, এই চিকিৎসককে যাতে এই হাসপাতালে আর দেখা না যায়। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে চাঁদপুরের সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
‎
‎এদিকে, থানার ওসি, স্বজন, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য লোকের সামনে হাসপাতাল কর্তৃপক্ষ দাবী বলেছেন “ওই সময় অভিযুক্ত ডাক্তার অন্য একটি সিজারিয়ান অপারেশনে ব্যস্ত ছিলেন”।
‎
‎অভিযুক্ত চিকিৎসক ডা. হাসিনা তৈয়বের বক্তব্যের জন্য একাধিকবার চেষ্টা করেও তার সাক্ষাৎ পাওয়া যায়নি। একটি সুত্র বলেছে, দিঘটনার অভিযোগ ওঠার পর তিনি আড়ালে চলে গেছেন। এ রিপোর্ট তৈরির আগে (রাত ১০টা ৩০ মিনিট) পর্যন্ত হাসপাতালেও তার উপস্থিতি দেখা যায়নি।
‎
‎এদিকে হাসপাতাল মালিক পক্ষে মো. হারুনুর রশিদ বলেন, আমরা চেষ্টা করেছি, সঠিকভাবে চিকিৎসা প্রদানের জন্য। চিকিৎসকের যদি অবহেলা থাকে, আমরা হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত করে চিকিৎসকের সাথে চুক্তি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘ডাক্তার যদি চিকিৎসা দিতে না পরেন তাহলে তিনি রেফার করে দিলেন না কেনো’। গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নে কর্তৃপক্ষের কাছ থেকে সদুত্তর পাওয়া যায়নি।
‎
‎ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সকলের কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎
‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, একজন নবজাতক মারা যাওয়া ভুক্তভোগীর জন্য অত্যন্ত বেদনার। তবে, এ বিষয়ে সরজমিন না জেনে আমি কিছু বলতে পারছি না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খোঁজ নিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জরুরি চেয়ারম্যান সনদে স্বাক্ষর চেয়েও পেলেন না সেবাপ্রার্থী, প্রশাসকের মন্তব্য—‘তোমার থেকে আমার ইমার্জেন্সি কম নাকি?’

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
জরুরি চেয়ারম্যান সনদে স্বাক্ষর চেয়েও পেলেন না সেবাপ্রার্থী, প্রশাসকের মন্তব্য—‘তোমার থেকে আমার ইমার্জেন্সি কম নাকি?’

জরুরি প্রয়োজনে চেয়ারম্যান সনদ নিতে গিয়ে এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করেও স্বাক্ষর পাননি বলে অভিযোগ করেছেন চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সেবাপ্রার্থী মো. শাকিল খান। তাঁর অভিযোগ, সরাসরি অনুরোধ করার পরও সনদে স্বাক্ষর না দিয়ে কার্যালয় থেকে বেরিয়ে যান ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রাহাত আমিন পাটওয়ারী।

শাকিল খানের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন ইউনিয়ন পরিষদের সচিব তাঁকে সনদটি দিয়ে প্রশাসকের স্বাক্ষর নেওয়ার জন্য উপজেলা কার্যালয়ে যেতে বলেন। পরে তিনি ফরাক্কাবাদ থেকে চাঁদপুরে গিয়ে ইউনিয়নের এক চৌকিদারের মাধ্যমে সনদটি প্রশাসকের কাছে পাঠান।

এ সময় প্রশাসক কার্যালয় থেকে বেরিয়ে যাচ্ছেন জানতে পেরে তিনি সরাসরি তাঁর কাছে গিয়ে জরুরি প্রয়োজনের কথা জানিয়ে সনদে স্বাক্ষর দেওয়ার অনুরোধ করেন। অভিযোগকারীর দাবি, তখন প্রশাসক তাঁকে বলেন, ‘তোমার থেকে আমার ইমার্জেন্সি কম নাকি?’ এরপর স্বাক্ষর না দিয়েই তিনি চলে যান।

এ ঘটনা নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টের মন্তব্যে আরও কয়েকজন সেবাপ্রার্থী তাঁদের ভোগান্তির কথা তুলে ধরেছেন।

Model Hospital

‘সায়েদ মাহমুদ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যে অভিযোগ করা হয়, বর্তমান পদ্ধতিতে চেয়ারম্যান সনদ নিতে গেলে কখনো সার্ভারের সমস্যা, আবার কখনো প্রশাসক কার্যালয়ে নেই বলে জানানো হয়।

অন্যদিকে গিয়াসউদ্দিন খান নামের একটি অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যে বলা হয়, দুই-তিন মাস আগে বাবার মৃত্যু সনদ তৈরি করতে গিয়ে তিনি নিজের জন্মনিবন্ধন ইংরেজি করা এবং বাবার জন্মসনদের কয়েকটি ভুল সংশোধনের আবেদন করেন। তাঁর দাবি, টাকা দেওয়ার পর একাধিকবার নিজে কার্যালয়ে গিয়েছেন এবং পরবর্তী সময়ে প্রতি সপ্তাহে লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন। কাজ সম্পন্ন হওয়ার নিশ্চিতকরণ বার্তা পেলেও মন্তব্য করার সময় পর্যন্ত সংশ্লিষ্ট কাগজপত্রের প্রিন্ট পাননি।

তবে এসব অভিযোগের বিষয়ে প্রশাসক মো. রাহাত আমিন পাটওয়ারীর বক্তব্যও নেওয়া হয়েছে।

মুঠোফোনে তিনি বলেন, ‘আমার দপ্তরে কোনো ফাইল পেন্ডিং নেই। ইউনিয়ন পরিষদ থেকে আসা সব ডকুমেন্টে স্বাক্ষর করে দিয়েছি। উল্লিখিত ভুক্তভোগীর সঙ্গে এ ধরনের আচরণ করেছি কি না, তা আমার স্মরণে নেই। কেউ আমার জন্য অপেক্ষা করেছেন, সেটিও আমার জানা নেই। আমি কারও সঙ্গে এমন আচরণ করেছি কি না, তাও মনে নেই।’

নাগরিক সেবা নিতে গিয়ে এমন ভোগান্তির অভিযোগ সামনে আসায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেবাপ্রার্থীদের প্রত্যাশা, অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করা।