শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জকে হারিয়ে চাঁদপুর কিশোর ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ৩:১৫ পিএম
ফরিদগঞ্জকে হারিয়ে চাঁদপুর কিশোর ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন

গোলাম মোস্তফা : বসুন্ধরা কিংস ফ্যানস চাঁদপুর জোন কিশোর একাডেমী কাপ ফুটবল টুনামেন্ট -২০২২ ফরিদগঞ্জ উপজেলা কিশোর ফুটবল একাডেমীকে ১-০ গোলে পরাজিত করে চাঁদপুর কিশোর ফুটবল একাডেমী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

২৩ মার্চ বিকেলে শাহরাস্তি উপজেলা মাঠে অনুষ্ঠিত এই ফুটবল টুনামেন্টে চাঁদপুর কিশোর ফুটবল একাডেমী ও ফরিদগঞ্জ কিশোর ফুটবল একাডেমী দল অংশ গ্রহণ করে। উওেজনা পূর্ণ উক্ত খেলায় একমাত্র গোল করে মোঃ আমিন সরদার, খেলায় ম্যাচ নির্বাচিত হন কিশোর ফুটবল একাডেমীর আমান উল্ল্যাহ জিসান, উক্ত খেলায় অংশে গ্রহনকারী খেলোয়াড়রা হলো- সৈকত, জিসান, ইয়াছিন, আমিন, হাফিজ, অন্তর, ফরাজী, রাকিব, সিয়াম, রনি, প্রান্ত, প্রিতম।

খেলায় কোচের দায়িত্বে ছিলেন মোঃ ইউছুফ বকাউল,খেলায় সহকারী ম্যানেজারের দায়িত্বে ছিলেন হানিফ বকাউল।
পুরো খেলার সার্বিক তও্বাবাধয়নে ছিলেন টীমের ম্যানেজার ওয়াহিদুর রহমান বাবু, এদিকে উক্ত টুনামেন্টে চাঁদপুর কিশোর ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হওয়ায় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন ক্লাবের সভাপতি আবু নাছের বাচ্চু পাটোয়ারী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital