শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সহসাই করা হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ মার্চ, ২০২২, ২:১১ পিএম
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সহসাই করা হবে

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তরের ‘মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পুনর্বাসন ও নদীর তীর সংরক্ষণ’ শীর্ষক প্রকল্প প্রনয়নের নিমিত্তে সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চাঁদপুরের মেঘনা-ধনাগোদা পওর বিভাগ ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, উপ বিভাগীয় প্রকৌশলী ওয়াহিদুর রহমান ভূঁইয়া, মোঃ মোশারেফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন।

সভা পরিচালনা করেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন। সভায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারী এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন।

Model Hospital

নিবার্হী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার বলেন, বেড়িবাঁধ ও আশপাশের জায়গা এবং সেচখাল দখল করে যারা ব্যবসা প্রতিষ্ঠান ও অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন এতে বাঁধটি নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনতিবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। প্রকল্পের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ প্রয়োজন, সেই লক্ষ্যে কাজ চলছে।

উল্লেখ্য, ১৯৮৬ সালে মতলব উত্তরে ১৭ হাজার হেক্টর জমি নিয়ে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প চালু হয়। এই প্রকল্প অভ্যন্তরে কৃষকের জমি ও বিভিন্ন স্থাপনা নিরাপদ রাখতে ৬৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। তাছাড়া প্রকল্প অভ্যন্তরে পানি সরবরাহ ও নিষ্কাশনের জন্য উদমদী ও কালিপুরা এলাকায় পৃথক দুটি স্লুইস গেইট স্থাপন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital