রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে বিজয়ীর শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৫:১২ পিএম
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে বিজয়ীর শুভেচ্ছা বিনিময়
স্টাফ রিপোর্টার : “আমরা নহে দেবী নহে সামান্য নারী, আমরা নারী আমরাই পারি, আমরাই বিজয়ী” এই স্লোগানে “বিজয়ী” নামে নারী উদ্যোক্তাদের নিয়ে গঠিত নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দগন আজ বিকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক  (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তারের সাথে সৈজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা বিনিময় করেন।
এ সময় বিজয়ীর ফাউন্ডার ও নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারী তানিয়া ইশতিয়াক খান সহ শারমিন আক্তার আক্তার, তাসলিমা মুক্তা, সোমা আক্তার, রোজিনা বেগম, শেলিনা আক্তার, শাহনাজ, সহ বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গত শুক্রবার (২৮শে মার্চ) সকালে চাঁদপুর পুরান বাজারে এক কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজয়ী সংগঠনের মূল উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খানের সঞ্চালনায় উপস্থিত নারী উদ্যোক্তাগনের মধ্যে বক্তব্য রাখেন খালেদা ইয়াসমিন রুবি,  ফাতেমা আক্তার, শিউলি আক্তার,  রাবেয়া আক্তার, তাসলিমা মুক্তা। ২০২২ সালের জন্য নতুন কমিটি ঘোষনা করেন ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।
বিজয়ী সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংগঠনের উদ্যোক্তা তানিয়া খান বলেন- নারীদের তৈরি পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ করে দেয়ার মাধ্যমে আত্মনির্ভরশীল ও আর্থিক স্বাবলম্বী করা।  বিভিন্ন ট্রেনিং পোগ্রামের ব্যবস্থা করে নিজেদের এবং নারী উদ্যোক্তাদেরকে বিভিন্ন বিষয়ে পারদর্শী করার ব্যবস্থা করা।নারীরা নিজ পরিচয়ে সমাজে পরিচিত হয়ে সমাজের সকল ভাল  কাজে সমানভাবে কাজ করবে। খুব কম সময়ের মধ্যে পূনাঙ্গ কমিটি করে অভিষেক অনুষ্ঠান করে বিভিন্ন নারী  উদ্যোক্তা হওয়ার গল্প ম্যাগাজিন আকারে প্রকাশ করা হবে এবং সেরা জীবন থেকে নেওয়া বাস্তব শিক্ষনীয় গল্পগুলোকে পুরুষ্কায়িত করা হবে।   এতে উদ্যোক্তা ও ক্রেতারা সহজেই তাদের পন্য ও মূল্য আদান প্রদান করতে পারবে।
“বিজয়ী” প্রথমে চাঁদপুর জেলা পর্যায়ক্রমে বিভিন্ন  জেলা ও উপজেলায় সম্প্রসারিত করে সমগ্র দেশব্যাপী একটি নারীবান্ধব আলাদা বিপণন ও প্রশিক্ষন নেটওয়ার্ক গড়ে তুলবো ইনশাআল্লাহ।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।