বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে আওয়ামী লীগের ঐতিহ্য: সুজিত রায় নন্দী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ২:৫৬ পিএম
অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে আওয়ামী লীগের ঐতিহ্য: সুজিত রায় নন্দী
মোঃ সাজ্জাদ হোসেন রনি : বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে আওয়ামী লীগের ঐতিহ্য।
বুধার (৩০ মার্চ) সকালে চাঁদপুর হাইমচরের চরভৈরবী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহয়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭০ জন ব্যবসায়ীদের মাঝে ৩ লক্ষ ২৫ হাজার টাকা নগদ প্রদান করেন। এবং বাজার সংলগ্ন মসজিদেও সহয়তা করেন।
সুজিত রায় নন্দী বলেন, এক দশক আগেও বিদ্যুতের অভাবে দেশের অর্থনীতি ছিল পর্যুদস্ত, শিল্প-বাণিজ্য ছিল স্থবির এবং জনজীবনে লোডশেডিং ছিল অসহনীয়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী, সাহসী নেতৃত্বে এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ফলে বিদ্যুৎ খাতে আজ সাফল্য অর্জিত হয়েছে।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের সময় মানুষ যে অন্ধকার যুগে ছিল শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশে তা থেকে বেরিয়ে শতভাগ আলোর পথে এসেছে। ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধুকন্যা দেশের প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন।
মেঘনা ও পদ্মা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।
সুজিত রায় নন্দী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় হাইমচর জনগণের পাশে ছিল, আছে এবং আগামীদিনেও পাশে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরভৈরবী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহমদ আলী মাস্টার।
যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লিটনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুর রব ভুইয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, হাজী আব্দুল খালেক আখন, সাবেক ছাত্র নেতা ফখরুদ্দিন আলী আহমেদ, শাহ আলম পাটওয়ারী, মানিক দেওয়ান, জাকির হোসেন সুলতান, ছাত্রনেতা সোহাগ, ইউনুছ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ মার্চ হাইমচরের চরভৈরবীতে আগুন লেগে প্রায় ৭০ টা দোকান পুড়ে ছাই হয়ে যায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital