শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলায় হেরিং বোন বন্ডের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১:৫০ পিএম
চাঁদপুর সদর উপজেলায় হেরিং বোন বন্ডের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন

সজীব খান : চাঁদপুর সদর উপজেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের হেরিং বোন বন্ডের (এইসবিবি) টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

৩১ মার্চ বৃহস্পতিবার দুপুর ১ টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা শাহনাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, টেন্ডার প্রক্রিয়া যথানিয়মে হয়েছে, সকাল থেকেই সদর উপজেলা ইউএনও অফিসের সামনে টেন্ডার বাক্স রাখা হয়েছে, ঠিকাদাররা কোন প্রকার সমস্যা ছাড়াই টেন্ডার বক্সে তাদের টেন্ডার রাখেন, দুপুর ১টা পর্যন্ত টেন্ডার বাক্স উম্মক্ত রাখা হয়েছে।

প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে টেন্ডার কার্যক্রম সম্পূর্ণ করা হয়।

Model Hospital

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।