শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাহে রমজানকে স্বাগত জানিয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মিছিল ও মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৩:০২ পিএম
মাহে রমজানকে স্বাগত জানিয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মিছিল ও মানববন্ধন

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাঁদপুর শহরে মিছিল ও মানববন্ধন করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। সংগঠনের চাঁদপুর পৌর ও সদর উপজেলা কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এই স্বাগত মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাদ আছর বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর পৌর কমিটির সভাপতি মাওঃ এএইচএম আহসান উল্লাহ, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি মাওঃ মাহফুজ উল্লাহ ইউসুফী ও হাজীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওঃ গাজী মোঃ আবদুর রাহীম। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন, সহ-সভাপতি কাজী মাহবুবুর রহমান, সদর উপজেলা কমিটির সভাপতি মাওঃ মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হান্নান নিজামী, পৌর কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আব্দুর রউফ খান করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ হাসানুজ্জামান প্রমুখ।

মানববন্ধন শেষে শহরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল বের করা হয়। মিছিলটি শহর ঘুরে চিশতিয়া জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মাওঃ আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরীর সুস্থতার জন্য দোয়া করা হয়।

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চাঁদপুর শহরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মানববন্ধন।

মানববন্ধনে বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলুন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। মুসলিম ভাইয়েরা সেহরি খেয়ে অন্তত রোজাটা যেনো রাখতে পারে, সারাদিন রোজা শেষে ইফতারটা যেনো অন্তত করতে পারে। রোজাদারদের কষ্ট হয় এমন কিছু দয়া করে করবেন না। সরকারের উদ্দেশ্যে বলেন, বাণিজ্য মন্ত্রী ব্যর্থ হয়েছে। বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার একেবারে বাইরে আজ বাজার দর। তাই বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে।

Model Hospital

এ বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, হাউজি ইত্যাদি অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয় মানববন্ধনে।

-প্রেস বিজ্ঞপ্তি

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital