শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ট্রাকের চাপায় নিহত ব্যবসায়ীর দাফন সম্পন্ন, গ্রেফতার-১

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৩:৪৯ পিএম
কচুয়ায় ট্রাকের চাপায় নিহত ব্যবসায়ীর দাফন সম্পন্ন, গ্রেফতার-১

মো. রাছেল : কচুয়া উপজেলার হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কে ট্রাক চাপায় নিহত ব্যবসায়ী সাইদুর রহমান ফটিকের (৪০) দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বাদ জুমা জানাজা শেষে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মধুপুর বেপারী বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের আকানিয়া নামক স্থানে হাজীগঞ্জগামী একটি ট্রাক ও সাচারগামী একটি সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী কচুয়া বিশ্বরোড এলাকার স্টেশনারী দোকানদার সাইদুর রহমান ফটিক গুরুতর আহত হয়।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফটিককে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করে । ওই দিন রাত ১টায় সাইদুর রহমান ফটিক ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় (ইন্নালিল্লাহি…রাজিউন)। এঘটনায় ট্রাক চালক আল-আমিনকে (২২) গ্রেফতার ও ট্রাকটি জব্দ করে কচুয়া থানা পুলিশ।

নিহত ফটিক কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মধুপুর বেপারী বাড়ির মৃত মোতাহের কেরানীর সন্তান। মরহুমের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বিরাজ করছে।

Model Hospital

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, ট্রাক চালক আল-আমিনকে (২২) গ্রেফতার করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। শুক্রবার ঘাতক চালক আল-আমিনকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital