বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কাজী মিজানের ইফতার সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৩:৪৩ পিএম
মতলব উত্তরে কাজী মিজানের ইফতার সামগ্রী বিতরণ

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর পর্যটন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য শিল্পপতি কাজী মিজানুর রহমানের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে ২ হাজার দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) বিকেলে মোহনপুর ইউনিয়নে কাজী মিজানুর রহমানের বাড়িতে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ইফতার সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য শিল্পপতি কাজী মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সংবাদ সারাবেলা পত্রিকার প্রকাশক কাজী আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, কাজী গোলাম মর্তুজা, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কাজী জাকির হোসেন, ফজলুল হক সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তফাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজি মতিন, এখলাসপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি লিটন, মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভলী আক্তার, মোহনপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য জেসমিন আক্তার সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় নেতৃবৃন্দ।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব কাজী আবুল হোসেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital