শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৩:৫৩ পিএম
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

গাজী মোঃ ইমাম হাসান : চাঁদপুর জেলা সদরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবব বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বাষির্ক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির কারণে বিগত বছর ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ থাকায় এ বছরের আয়োজনে শিক্ষার্থীরা খুবই উজ্জীবীত ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।এসময় তিনি বলেন মেয়েরা পরিবারের সম্পদ।প্রতিটি পরিবারের সদস্যদের সিন্ধান্ত নিতে হবে এই সম্পদকে তারা কি ভাবে ব্যবহার করবেন।বর্তমান বিশ্বে তথা আমাদের দেশের প্রতিটি সেক্টরে নারীরা সফলতার স্বাক্ষর রেখে চলেছে।আমাদের বর্তমান প্রাধানমন্ত্রী নারী,সংসদের স্পীকার নারী,এই আসনের সংসদ সদস্যও নিজেও একজন নারী।প্রতিটি কন্যা শিক্ষার্থীরই উচিত যুগযোপযোগী ও বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন করা।বর্তমান যুগে ডিজিটাল যুগ।তাই তোমাদেরকে সাইবার জগৎ সম্পর্কে সচেতন থাকতে হবে।যাতে এখানে কেউ অপরাধ জগতের সাথে কেউ জড়িয়ে না পড়ে।তিনি আরও বলেন আমি আশা করবো এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতায় দেশের কল্যানে এগিয়ে যাবে।

সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়না উত্তোলন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ।

Model Hospital

বক্তব্য শেষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)সহ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ন প্রাণ কৃষ্ণ দেবনাথ এবং সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মাসুদুর রহমান।

এছাড়াও আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানটি খুবই আনন্দঘন পরিবেশে উপভোগ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital