সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক হাই ও লো বেঞ্চ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ৩:২৭ পিএম
চাঁদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক হাই ও লো বেঞ্চ বিতরণ
সজীব খান : চাঁদপুর সদর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ের (২০১৯-২০) অর্থ বছরে বিনোদনের মাধ্যমে আধুনিক ও আনন্দদায়ক লেখাপড়া ও পরিবেশ বান্ধব শ্রেণিকক্ষ নিশ্চিতকল্পে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিক হাই ও লো বেঞ্চ বিতরণ করা হয়েছে।
রবিবার  বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম উপজেলা ইউএনও সানজিদা শাহনাজের সভাপতিত্বে  উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শেখ মোঃ হারুনুর রশীদ হীরার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা প্রকৌশলী স্থেহাল রায় প্রমুখ

চাঁদপুরে ‘দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে’ লোটো শোরুমকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ পিএম
চাঁদপুরে ‘দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে’ লোটো শোরুমকে জরিমানা

দেয়ালের লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে চাঁদপুরের লোটো শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আইন লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট লোটো শোরুমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দেয়ালের লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ অনুযায়ী অনুমোদনহীনভাবে দেয়ালে পোস্টার, বিজ্ঞাপন ও প্রচারণামূলক সামগ্রী লাগানো আইনত দণ্ডনীয় অপরাধ। শহরের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।