বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাকিলায় তরমুজের বাজারে ভোক্তা অধিদপ্তরের হানা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ২:২৬ পিএম
বাকিলায় তরমুজের বাজারে ভোক্তা অধিদপ্তরের হানা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
মাসুদ হোসেন : পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পুরাতন মূল্য তালিকা ও মূল্য তালিকা না টাঙানো, মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ার অপরাধে এই জরিমানা করা হয়। এবং ব্যবসায়ী ও ভোক্তাদেরকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার(৬ এপ্রিল) বাকিলা বাজারে পুলিশ সদস্যদের সার্বিক সহযোগিতায় অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।
এ বিষয়ে নুর হোসেন জানান, মূল্য তালিকা না টাঙানো ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে মোট ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও তরমুজ ব্যবসায়ীদেরকে নায্য মূল্যে তরমুজ বিক্রি করতে বলা হয়েছে অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদপ্তরের অভিযান চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital