চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে আওয়ামীলীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা

চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।

এছাড়াও সভায় সদর উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এরআগে শিক্ষামন্ত্রীর সাথে হাইমচর উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওঃ কবির আহমেদ ওসমানি।

সবশেষে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির ব্যক্তিগত অর্থায়নে দলীয় অসহায় নেতাকর্মীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।








