রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে আওয়ামীলীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৩:১২ পিএম
চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে আওয়ামীলীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা
সাইদ হোসেন অপু চৌধুরী : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে চাঁদপুর  সদর উপজেলা ও হাইমচর উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল শুক্রবার মন্ত্রীর চাঁদপুরস্থ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন,আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্যই আমাদের এই মতবিনিময় সভা।
একাধারে ৩ মেয়াদে ক্ষমতায় থাকার কারনে আমাদের নিজেদের মধ্যে ও কিছু ভূল বুঝাবুঝি দেখা দিয়েছে। এসব ভূল বুঝাবুঝির অবসান ঘটিয়ে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে আমাদেরকে নৌকার পক্ষে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, সামনে আমাদের সদস্য সংগ্রহের জন্য ফরম বিতরন করা হবে।  সেখানে  নিজেদের গ্রুপ  ভারী করার জন্য যাকে তাকে দলে ডেকে আনবেন না।মনেরাখবেন যারা জয় বাংলায় বিশ্বাস করে না, বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না তাদেরকে দলে এনেও কোন লাভ হবে না।দুষ্ট গরুর চেয়ে শূন্য ঘোয়াল অনেক ভালো।

চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী  ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারীর  যৌথ পরিচালনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা  আওয়ামী লীগের সহ-সভাপতি  ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া,  শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।

এছাড়াও সভায় সদর উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এরআগে শিক্ষামন্ত্রীর সাথে হাইমচর উপজেলা আওয়ামী লীগ ও  ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওঃ কবির আহমেদ ওসমানি।

Model Hospital

সবশেষে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির ব্যক্তিগত অর্থায়নে দলীয় অসহায় নেতাকর্মীদের মাঝে   আর্থিক অনুদান প্রদান করেন।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।