সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জকে ব্যবসা সফল উপজেলা হিসাবে এগিয়ে নেওয়ার আহবান; ইউএনও রাশেদুল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ২:০০ পিএম
হাজীগঞ্জকে ব্যবসা সফল উপজেলা হিসাবে এগিয়ে নেওয়ার আহবান; ইউএনও রাশেদুল
নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স আহম্মেদ আলী পাটোয়ারী ওয়াকফ এস্টেটের সকল ভাড়াটিয়াদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১০ মার্চ রবিবার হাজীগঞ্জ মধ্যবাজার ফুড লাভারসে ইফতার মাহফিল অনুষ্ঠানে উক্ত ওয়াকফ এস্টেটের সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমার জানামতে চাঁদপুরের ব্যবসা বাণিজ্যিক উপজেলা হিসাবে হাজীগঞ্জ শীর্ষে।  আমি চাই ব্যবসাসফল এ উপজেলাকে এগিয়ে নিতে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমরা চাই আপনাদের ব্যবসা সফল হোক হালালের মাধ্যমে। রমজানের পবিত্রতা ভয়ে যাক সবার মাঝে।  আপনাদের সাথে আমার প্রথম দেখায় যেন আপন মনে হয়।  আমিও প্রশাসনিক কাজ চালাতে গিয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লী অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান মানিক।
প্রভাষক জাহিদ হাসানের সঞ্চলনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাও আব্দুর রওফ।
এ সময় হাজীগঞ্জ উপজেলা পৌকশলী রেদওয়ান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনসহ হাজীগঞ্জ টাওয়ার, হাজীগঞ্জ মসজিদ মার্কেট, মকিমউদ্দিন শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।