মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নানা অনিয়মের অভিযোগে আশিকাটি ইউপি সচিব সুলতান মাহমুদকে বদলি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৪:৩২ পিএম
নানা অনিয়মের অভিযোগে আশিকাটি ইউপি সচিব সুলতান মাহমুদকে বদলি
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সুলতান মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সে অভিযোগের ভিত্তিতে তাকে বদলী করা হলেও বদলীকৃত কর্মস্থলে যোগদান করেন নি।
অভিযোগ সূত্র জানা যায়, জন্ম সনদ কিংবা মৃত্যু সনদে বিধি বহির্ভূতভাবে রশিদ বিহীন অতিরিক্ত অর্থ আদায় এবং নিজ গাফিলতিতে সনদ প্রদানে অতিরিক্ত সময় লেগে যায়। এতে স্কুল-কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। এর কারনে সংশ্লিষ্ট চেয়ারম্যান ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। তিনি দীর্ঘদিন এ আশিকাটি ইউনিয়ন পরিষদে কর্মরত থাকায় এলাকার কিছু ব্যক্তিদের সহযোগিতা ও জেলা বাপসার সভাপতির প্রভাব খাটিয়ে যাচ্ছেন।
অভিযোগে আরো জানা যায়, এ পরিষদে দুইজন উদ্যোক্তা থাকা সত্ত্বেও জনগন তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। মাঝে মধ্যে বিভিন্ন সনদে চেয়ারম্যানের স্বাক্ষরও জাল করে জনগনকে সেই সনদ প্রদান করেন। পূর্বে তার বিরুদ্ধে নারী সংক্রান্ত বিভিন্ন অনৈতিক কর্মকান্ডেরও অভিযোগ রয়েছে। এছাড়াও উদ্যোক্তা ও ইউপি সদস্য শিল্পী বেগেমের সাথে তার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে জনশ্রোতে।
এ নিয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিকভাবে অভিযোগ করে তাকে সতর্ক করেও কোন লাভ হয়নি। সর্বোপরি তাহার বিভিন্ন অনিয়মের কারনে জনগন অতিষ্ঠ ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে মর্মে গত ৪ এপ্রিল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে গত ৭ এপ্রিল চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ স্বাক্ষরিত স্মারক নং- ৪৬.৪২.১৩০০.০৩০.০৪.০৩৩.২২-৩৫২ এক বিজ্ঞপ্তিতে আশিকাটি ইউপি সচিব মোঃ সুলতান মাহমুদকে বদলী করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ইউপি সচিব মোঃ সুলতান মাহমুদকে আগামী ১১ এপ্রিল ২০২২ ইং তারিখের মধ্যে পরবর্তী কর্মস্থল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদে যোগদান করার জন্য। অন্যথায় ১২ এপ্রিল ২০২২ ইং তারিখে তাৎক্ষনিক অবমুক্ত বলে গণ্য হবে।
এ বিষয়ে ইউপি সচিব মোঃ সুলতান মাহমুদের সাথে যোগাযোগ করতে তার দুইটি মোবাইল নাম্বারে একাধিকবার চেষ্টা করা হলে কথা বলা সম্ভব হয়নি এবং ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীকে কল দিলে পরে কথা বলবেন বলে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”