মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইফতার শেষে বৈদ্যুৎতিক সর্টসাকিটে দুই সন্তানের জনকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ২:৩৩ পিএম
চাঁদপুরে ইফতার শেষে বৈদ্যুৎতিক সর্টসাকিটে দুই সন্তানের জনকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে ইফতার শেষে ২ সন্তানের জনক আব্দুর রহমান(২৮), এর বৈদ্যুৎতিক সর্টসাকিটের আঘাতে করুন মৃত্যু হয়েছে।

পবিত্র রমজানের ইফতার শেষে নামাজ পড়া হলো না’রহমানের। সন্তান হারিয়ে মা’জননী ও স্বামীকে হারিয়ে ২ সন্তান নিয়ে স্ত্রী সামছুন্নাহার এখন দিশেহারা হয়ে পড়েছে।

এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে,গতকাল(১১ এপ্রিল) সোমবার সন্ধ্যা অনুমান সাড়ে ৭টায় চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের রঘুনাথপুর কবিরাজ বাড়িতে।

মৃত রহমানের পিতা হচ্ছেন,রঘুনার্থপুর কবিরাজ বাড়ির মৃত আবুল হোসেন কবিরাজ,মাতা লজ্জাতি বেগম। তারা ৪ভাই ও ১ বোনের মধ্যে রহমান সকলের ছোট। তার শিশু ২টি অবুঝ সন্তান রয়েছে। বড় সন্তান আব্দুর রায়হান(৭) ও ছোট মেয়ে সন্তানটির হচ্ছে, সুমাইয়া বেগম(২)। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি ্অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Model Hospital

আব্দুর রহমানের ভাতিজা ও ভাবির নিকট থেকে খবর নিয়ে জানা যায়, ২ সন্তানের জনক আব্দুর রহমান প্রতিদিনের ন্যায় কৃষিকাজ শেষ করে তার ২সন্তান ও পরিবারের সকলে এক সাথে ইফতার করে। এরই মধ্যে ঘরের বৈদ্যৃৎতিক বাল্ব নষ্ট হয়ে যায়।

এতে রহমান মাগরিবের নামাজ না পড়ে সে নিজেই নিজ ঘরের বাল্বটি হোল্ডারে লাগাতে গিয়ে বৈদ্যুৎতিক সর্টসাকিটের আঘাতে সে মাটিতে লুটে পড়ে মূখের ফেনা বেড় হয়ে ঘটনাস্থলেই সে প্রস্বাব করে দেয়। এতে করে সে আহত হওয়ায় তার আর মাগরিবের নামাজ পড়া হয়নি। পরক্ষনে বাড়ির লোকজন মাগরিবের নামাজ শেষ করে বাড়িতে এসে রহমানের অবস্থা বেগতীক দেখে তাকে তাৎক্ষনিক শহরের পুরান বাজার ফাঁড়ির পুলিশের সহায়তায় চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। নিয়ে আসার পর রাত অনুমান ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক অনিমেষ চক্রবতী পরীক্ষা নিরিক্ষা করে আব্দুর রহমান(২৮)কে মৃত ঘোষনা করেন।

রহমানের মা’ লজ্জাতি বেগম(৭০) ছেলেকে হারিয়ে ও স্ত্রী সামছুন্নাহার স্বামীকে হারিয়ে এখন জ্ঞান হারিয়ে তারা বাড়িতে মেঝেতে পড়ে হঠাৎ হঠাৎ মূর্ছা যাচ্ছেন। আব্দুর রহমানের স্ত্রী সামছুন্নাহার তার স্বামী রহমানকে হারিয়ে ২ সন্তান নিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন। আব্দুর রহমানের সংসারে আয় ও উর্পাজনের এক মাত্র সে ঐ ছিল অবলম্বন। আব্দুর রহমানের মৃত্যুতে তার সংসারের হাল ধরার কোন লোক রইলো না। এখন সংসারে লোকেরা পথে বসার উপক্রম হয়ে পড়েছে। চাঁদপুর মডেল থানার পুলিশ জানান, আজ মঙ্গল মৃত রহমানের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”