মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ৯৯৯ ফোন করে আত্মহত্যার হুমকি!

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৩:৪৪ পিএম
ফরিদগঞ্জে ৯৯৯ ফোন করে আত্মহত্যার হুমকি!
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসির স্ত্রী ২ সন্তানের জনানী পারিবারিক কলহের জেরে ধরে  ৯৯৯এ ফোন দিয়ে আত্মহত্যার হুমকি দেয়।
এই ঘটনা সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এস.আই রুবেল ফরাজী ওই গৃহবধু ও শশুরকে আটক করে থানায় নিয়ে আসে।
১৩ এপ্রিল বুধবার দুপুর ১২ টার সময় উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মধ্য ধানুয়া শুকানি বাড়ির শহীদুল্লার ছেলে সৌদি প্রবাসি ইউনুসের স্ত্রী ২ সন্তানের জননী কুলসুমা বেগম পারিবারিক কলহের জের ধরে পুলিশের জরুরি সেবা ৯৯৯এ ফোন দিয়ে আত্মহত্যার হুমকি দেয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রবাসি ইউনুসের স্ত্রী কুলসুমা বেগমের ছেলে রিফাত(১২) এর গৃহ শিক্ষক জুয়েলের সঙ্গে পরকিয়ার লিপ্ত হওয়ায় ওই গৃহবধুর শশুর- শ্বাশুড়ি তাকে বিভিন্ন সময় সংশোধন হওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এতে কুলসুমা বেগম  শশুর – শ্বাশুড়ির কথায় ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে তাদের সাথে ঝড়গায় লিপ্ত হয়। পরে এক পর্যায়ে তার অপরাধ ঢাকতে পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে আত্মহত্যার হুমকি দেয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার মোহাম্মদ শহীদ হোসেন জানান, ৯৯৯ এ ফোন দিয়ে গৃহবধুর আত্মহত্যার ঘটনা শুনে ঘটনাস্থল থেকে ওই গৃহবধুকে ও তার শশুরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদেও জিজ্ঞাসা কওে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”