সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মুন্সী মোহাম্মদ মনির রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৫:৪২ পিএম
মুন্সী মোহাম্মদ মনির রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মুন্সী মোহাম্মদ মনির। তিনি হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে তিনি হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মুন্সী মোহাম্মদ মনির হাজীগঞ্জ প্রেসক্লাবের ৩ বারের সভাপতি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাবেক সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি রান্ধুনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ছিলেন। ঐ সময় তিনি জাতীয় শিক্ষা পদক ২০১৮ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছিলেন। মুন্সী মোহাম্মদ মনির হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া মুন্সী বাড়ির বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত মৃত মুন্সী মোহাম্মদ তবিব উল্ল্যাহর কনিষ্ঠ পুত্র।

২য় বার রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ায় সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। এবং হাজীগঞ্জ শাহরাস্তির নির্বাচনী এলাকা চাঁদপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত মেজর অবঃ রফিকুল ইসলাম বীরউত্তম এমপি মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এছাড়াও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সমন্বয়ক আলহাজ্ব জসিম উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা শিক্ষার সমন্বয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহাদ হোসেন রতন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ, সকল অভিভাবক, ছাত্রছাত্রী এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলের দোয়া ও সহোযোগিতায় কামনা করেছেন।

Model Hospital

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।