সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মাদক অভিযানে জেলার শ্রেষ্ঠ টিম হাজীগঞ্জ থানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৭:১৫ পিএম
মাদক অভিযানে জেলার শ্রেষ্ঠ টিম হাজীগঞ্জ থানা
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ৮ টি থানার মধ্যে মাদক, গ্রেফতারী পরোয়ানা তামিল, চুরি ডাকাতিসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে আসছেন পুলিশ সুপার। তারই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল মাদক অভিযানে জেলার শ্রেষ্ঠ টিম মার্চ হাজীগঞ্জ থানাকে ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার।

অনেক দিন পর হাজীগঞ্জ থানায় যোগদিয়ে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার পেলেন নবাগত (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। একই সাথে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন ইব্রাহীম খলিল।
টিম হাজীগঞ্জ মার্চ ২০২২আরো পুরস্কার গ্রহন করেন হাজীগঞ্জ থানার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী সাব ইন্সপেক্টর আব্দুল আজিজ।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, প্রথম পুরস্কার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি পুলিশ সুপার মহোদয়ের প্রতি। আমি শুরু থেকে যে কাজ করার চেষ্টা করেছি তা যেন অব্যাহত থাকে এ জন্য সকলের সহযোগিতা চাই।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।